এক্সপ্লোর

মিত্র, শাহ-জাদাকে নিয়ে কিছু বলব না, কাউকে বলতেও দেব না! অমিত শাহের ছেলের মানহানি মামলা নিয়ে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: অমিত শাহের ছেলে জয় শাহের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ঘুরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপিকে নিশানা রাহুল গাঁধীর। বিজেপি সভাপতির ছেলে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছেন 'দি ওয়্যার' নিউজ পোর্টালের বিরুদ্ধে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আমদাবাদের এক আদালত অন্তর্বর্তী ইনজাংশন জারি করে জানিয়েছে, পোর্টালটি জয় শাহের কোম্পানি সম্পর্কে কোনও লেখালেখি বা রিপোর্ট প্রকাশ করতে পারবে না। কংগ্রেস সহ সভাপতি আজ আমদাবাদ আদালতের ওই নির্দেশের প্রতি ইঙ্গিত করে হিন্দিতে প্রচ্ছন্ন কটাক্ষ করেন, মিত্র, শাহ-জাদাকে নিয়ে কিছু বলব না, কাউকে বলতেও দেব না! তিনি সংবাদপত্রের রিপোর্টও ট্য়াগ করেন যার শিরোনাম, 'আমদাবাদ কোর্টের ইনজাংশন-দি ওয়্যারকে জয় শাহের ওপর লেখালেখিতে নিষেধ।' প্রধানমন্ত্রীই তাঁর টার্গেট বলে মনে করা হচ্ছে। 'দি ওয়্যার' সম্প্রতি এক রিপোর্টে দাবি করে, বিজেপি ২০১৪ সালে কেন্দ্রে সরকার গড়ার পর বিপুল ব্যবসা বেড়েছে জয়ের মালিকানাধীন একটি কোম্পানির, কয়েক গুণ বেড়েছে তার টার্নওভার। পাল্টা মানহানির মামলা করেন জয়। গত সোমবার আমদাবাদের আদালত জানায়, পরবর্তী শুনানি ও বিষয়টির নিষ্পত্তি হওয়া পর্যন্ত জয়ের কোম্পানি নিয়ে প্রকাশিত প্রতিবেদন সংক্রান্ত কোনও রিপোর্ট তারা সম্প্রচার করতে পারবে না। রিপোর্টটি বেরনোর পর কংগ্রেস বিজেপি সভাপতি পদ থেকে অমিত শাহের অপসারণ চায়, জয়ের ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ২ সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনেরও দাবি করে। কেন জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে মোদী 'নীরব', বারবার সেই প্রশ্ন তুলেছেন রাহুল। আগেও তিনি মানহানির মামলায় জয়কে আইনি সহায়তা দেওয়ার অভিযোগে বিজেপি, কেন্দ্রের সরকারের কটাক্ষ করে ট্যুইট করেন। প্রসঙ্গত, জয়ের মানহানি মামলায় তাঁর হয়ে আদালতে লড়বেন কেন্দ্রের শীর্ষ আইনি অফিসার অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget