এক্সপ্লোর

পুলিশ অফিসারকে ছাল ছাড়িয়ে নেওয়ার ‘হুমকি’ বিজেপি সাংসদের

লখনউ: প্রকাশ্যে পুলিশ অফিসারকে ‘ছাল ছাড়িয়ে নেওয়ার’ হুমকি দিয়ে বিতর্কে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ।

খবরে প্রকাশ, এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগের প্রেক্ষিতে বরাবাঁকির বিজেপি সাংসদ প্রিয়ঙ্কা সিংহ রাওয়াতকে শোনা যায় হুমকি দিতে। অভিযুক্ত পুলিশ অফিসার জ্ঞানঞ্জয় সিংহকে ফোনে চিৎকার করে তাঁকে বলতে শোনা যায়, আমি সব ক্ষীর বের করে দেব। ছাল ছাড়িয়ে নেব।

প্রসঙ্গত, প্রিয়ঙ্কার বিরুদ্ধে যে পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, তিনি বরাবাঁকিরই অতিরিক্ত পুলিশ সুপার। যেখানকার সাংসদ হলেন প্রিয়ঙ্কা। হুমকি নিয়ে সাংসদকে প্রশ্ন করা হলে, তিনি নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ তো করলেনই না, উল্টে সাংবাদিকদের সামনেও (জ্ঞানঞ্জয়ের উদ্দেশ্যে) একই হুমকি দেন বলেও অভিযোগ।

এখানেই থেমে না থেকে তিনি যোগ করেন, এরা আগের সরকারের আমলে প্রচুর ঘুষ খেয়েছে। তাঁর আরও দাবি, জ্ঞানঞ্জয় তাঁর সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন। প্রিয়ঙ্কা বলেন, এখন কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং রাজ্যে যোগী আদিত্যনাথ সরকার রয়েছে। যারা কাজ করবেন, তাঁদেরই এই জেলায় ঠাঁই হবে। তাঁর হুঁশিয়ারি, (পুলিশকর্মীরা) আচার-আচরণ না পাল্টালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত সপ্তাহেও উত্তরপ্রদেশের এক ব্যাঙ্ক ম্যানেজারকে তাঁর অফিস থেকে বের করে গাড়ির মধ্যে মারধর করার অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক কেসর সিংহের বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?

ভিডিও

Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live
TMC News: অভিষেকের বিরুদ্ধে ফের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। থানায় নালিশ বিষ্ণুপুরের বিজেপি নেতার।
Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget