এক্সপ্লোর

ইনাম বিরিয়ানির প্লেট আর ১০০ টাকা: বেঙ্গালুরুতে একের পর এক বাসে আগুন দিল মহিলা বিক্ষোভকারী

বেঙ্গালুরু: গত সপ্তাহে কাবেরীর জল নিয়ে কর্নাটক-তামিলনাড়ু ঝামেলা চলার সময় কর্নাটকে যে একের পর এক তামিলনাড়ুর বাস পোড়ানো হয়, তার পিছনে হামলাকারীর পরিচয় পেয়ে রীতিমত তাজ্জব পুলিশ। জানা গেছে, তামিলনাড়ুর এক অপারেটরের বেশ কয়েকটি বাসে আগুন দেয় ২২ বছর বয়সি এক মহিলা। সি ভাগ্য নামে ওই তরুণী পেশায় দিনমজুর। ১০০ টাকা ও ১ প্লেট বিরিয়ানির লোভ দেখিয়ে তাকে টেনে আনা হয় কাবেরীর জল নিয়ে বিক্ষোভকারীদের দলে। ১২ তারিখের ওই হামলার ঘটনায় যে ১১জনকে গ্রেফতার করা হয়েছে, ভাগ্য তাদের অন্যতম। অভিযোগ, এরা বাসকর্মীদের গায়ে ডিজেল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। য়েখানে বাসগুলি পার্ক করা ছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে ও এক বাসকর্মীর মোবাইল ফোনের ভিডিওর ভিত্তিতে পুলিশ ভাগ্যকে সনাক্ত করে। ভাগ্যর মা ইয়েল্লাম্মা জানিয়েছেন, ১০০ টাকা ও ১ প্লেট মাটন বিরিয়ানির আশ্বাস দিয়ে তাঁর মেয়েকে বিক্ষোভকারীদের দলে ভেড়ানো হয়। যারা তাকে নিয়ে যায়, তারা তার পরিচিত। ভাগ্য থাকে তার বাবা মার সঙ্গে, গিরিনগর এলাকায়। কাছেই ওই বাস ডিপো। ইয়েল্লেম্মার বক্তব্য, ১২ তারিখ দুপুরে মজুরি সেরে ফেরার পর কয়েকজন পরিচিত লোক এসে তাকে বলে কাবেরীর জল নিয়ে বিক্ষোভে যোগ দিতে। বদলে তাকে দেওয়া হবে ১ প্লেট বিরিয়ানি আর ১০০ টাকা। এতেই রাজি হয়ে বিক্ষোভে যোগ দিতে চলে যায় সে। পুলিশ সূত্রে খবর, যেখানে বাসে আগুন লাগানো হয়, সেখানে আরও কয়েকজন মহিলাকে দেখা যাচ্ছে কিন্তু গুন্ডামিতে তারা সরাসরি যোগ দিয়েছিল কিনা স্পষ্ট নয়। ১২ তারিখের ঘটনায় গ্রেফতার ৪০০-র মত বিক্ষোভকারীর মধ্যে ভাগ্যই একমাত্র মহিলা। এই মুহূর্তে পুলিশি হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে। তবে সেই উন্মত্ত জনতার নেতৃত্ব দিচ্ছিল কিনা, তা এখনও পরিষ্কার নয়।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |
R. N. Ravi | আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda
Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget