এক্সপ্লোর
‘প্রতারক’ স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

গাজিয়াবাদ: বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে সংসারের প্রতি মন দিচ্ছেন না স্বামী। এই অভিযোগ ঘিরে বচসার সময় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের খোদা কলোনি এলাকায়। ডেপুটি পুলিশ সুপার অনিল যাদব বলেছেন, অভিযুক্ত বছর ৩৫-এর ওই গৃহবধূ তাঁর স্বামীর সঙ্গে দিল্লির একটি মহিলার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন। এই নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত কথাকাটাকাটি শুরু হয়। ওই মহিলার অভিযোগ, সংসারের নিত্য প্রয়োজনের দিকে যত্নবান নন স্বামী। গতকাল সকালে স্বামীকে রুটি কিনে আনতে বলার পর দম্পতির মধ্যে ঝগড়া চরম আকার ধারণ করে। রাগের বশে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন স্ত্রী। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Before You Go
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















