এক্সপ্লোর
বন্ধুর ধর্ষণে সাহায্য করায় মহিলার ৭ বছরের কারাদণ্ড

প্রতীকী চিত্র।
মুজফফরনগর: ২২ বছরের এক তরুণীকে ধর্ষণে সাহায্য করায় এক মহিলার সাত বছরের কারাদণ্ড দিল বিহারের একটি ফাস্ট ট্র্যাক কোর্ট। নির্যাতিতা আবার ওই মহিলার বন্ধু ছিলেন। একইসঙ্গে ওই মহিলার ৩০০০ টাকা জরিমানাও হয়েছে। গতকাল ১৪ বছরের পুরানো এই মামলায় রিতা কুমারী নামে ওই মহিলাকে দোষী সাব্যস্ত করেন বিচারক অশোক কুমার। ভারতীয় দণ্ডবিধির ২১০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৩-এর ৩ জুন তিতায়ি গ্রামে ২২ বছরের তরুণীকে ধর্ষণ করে উগর সাইন নামে এক ব্যক্তি। এই ঘটনায় উগর ও তার স্ত্রীকে সাহায্য করে রিতা কুমারী। উগর ও তার স্ত্রী ২০০৬ সালেই দোষী সাব্যস্ত হয়।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP





















