এক্সপ্লোর

আচমকা সুপ্রসন্ন ভাগ্য: লটারিতে ১ কোটি টাকা জিতলেন কেরলের রাবার গাছের শ্রমিক

তিরুঅনন্তপুরম: তিরুঅনন্তপুরমের কিলিমানুর গ্রামের নাবিশার লটারির টিকিট কাটাটা নেশা। লেখাপড়া শেখেননি, অন্য কোনও দিকে রোজগারের সম্ভাবনাও নেই। অথচ বাড়িতে হাঁ করে আছে দারিদ্র, অসুস্থ মা আর খোঁড়া বোনের সংসার চালাতে হয় তাঁকে। তাই হাতে একটু পয়সা এলেই লটারির টিকিট কাটতেন রাবার ক্ষেতের এই তরুণী শ্রমিক। ওটা অনেকটা অভ্যাসের মত হয়ে গিয়েছিল, টাকা উঠুক বা না উঠুক, কেরল রাজ্য লটারির টিকিট কাটতে ভুল হত না তাঁর। অথচ ভাগ্য কীভাবে যেন একদিন খুঁজে নিল নাবিশার ভাঙাচোরা ঘরটাকে। ‘স্ত্রী শক্তি’ লটারিতে ১ কোটি টাকা উঠেছে তাঁর নামে। আনন্দে, বিস্ময়ে কী করবেন বুঝে উঠতে পারছেন না নাবিশা। শুধু বলেছেন, খোঁড়া বোনটাকে একটা স্টেশনারি দোকান করে দেবেন আর জমি কিনে বাড়ি করবেন একটা। সাপ্তাহিক এই ‘স্ত্রী শক্তি’ লটারি চালু করে আগের কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার। টিকিটের দামও বাড়িয়ে করে ৪০-এ বদলে ৫০ টাকা। বলে ওই টাকা দরিদ্র মহিলাদের সাহায্যে ব্যবহার করা হবে। কিন্তু লটারির টিকিটেই যে রাবার ক্ষেতের এক সামান্য মহিলা কর্মীর ভাগ্য বদলে যাবে, তা কেউ ভাবেনি। নাবিশা জানিয়েছেন, বারবার লটারির টিকিট কাটার ফলশ্রুতি হিসেবে এর আগেও দুবার ৫০০০ টাকা করে জিতেছেন তিনি, কয়েকবার পেয়েছেন ১০০০ টাকা। কিন্তু দুম করে একেবারে ১ কোটি টাকা পেয়ে যাওয়ার স্বপ্ন তিনি ঘুমিয়ে তো দূরের কথা, চোখ খুলেও কখনও দেখেননি।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান
Koustav Bagchi vs Arjun Singh |
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল সেন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার। Supreme Court
Ajit Mahato | সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণা,গ্রেফতার অজিত মাহাতো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget