এক্সপ্লোর

আত্মরক্ষায় মহিলা যাত্রীরা ছুরি সঙ্গে রাখতে পারবেন দিল্লি মেট্রোয়

নয়াদিল্লি: রাজধানীর পথেঘাটে সাম্প্রতিক পরপর নারী নিগ্রহের ঘটনার জেরে দিল্লি মেট্রোয় মেয়েদের সঙ্গে ছুরি রাখার সম্মতি মিলল। আত্মরক্ষায় মহিলা যাত্রীরা এবার থেকে ৪ ইঞ্চি পর্যন্ত আয়তনের ছুরি নিয়ে মেট্রোয় চলাফেরা করতে পারবেন। সিআইএসএফ এ ব্যাপারে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে বলে খবর।

শুধু ছুরিই নয়, মেট্রোয় এবার লাইটার, দেশলাই বাক্স নিয়েও ওঠা যাবে। জনৈক সিআইএসএফ অফিসার জানিয়েছেন, মেট্রো ব্যবহার করা দিনমজুর, শ্রমিকরা বারংবার তাঁদের পেশায় লাগা যন্ত্রপাতি সঙ্গে নিয়ে যাত্রা করার অনুমতি চেয়েছিলেন। এখন তাঁরা যন্ত্রপাতি নিয়ে মেট্রোয় ভ্রমণ করতে পারেন। তবে যন্ত্রপাতিগুলি পরীক্ষা করে লিখে রাখা হয় যাতে ট্রেনের ভিতরে কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটে গেলে সেগুলির হদিস পাওয়া যায়। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের নির্দেশে অবশ্য যাত্রীদের মেট্রোয় ধারালো অস্ত্র, বন্দুক, আগ্নেয়াস্ত্র, দাহ্য বস্তু নিয়ে ওঠার অনুমতি নেই। তবে দিল্লির বুকে ২০১২-র ১৬ ডিসেম্বরের হাড় হিম করা গণধর্ষণের পর দেশজুড়ে শোরগোলের জেরে নতুন আইন চালু হলেও মেয়েদের ওপর যৌন নিগ্রহ বন্ধ হয়নি। সে কথা মাথায় রেখেই মেয়েদের ছুরি নিয়ে মেট্রোয় ওঠার অনুমতি দেওয়া হল। যদিও কোনও মহিলা যাত্রীকে নিরাপত্তাকর্মীদের বিপজ্জনক মনে হলে ছুরি সঙ্গে রাখার অনুমতি পাবেন না তিনি। নিরাপত্তা বিশেষজ্ঞরা মহিলা যাত্রীদের মেট্রোয় পুরুষের অসভ্যতা মোকাবিলায় ছুরি সঙ্গে রাখার সম্মতিকে স্বাগত জানালেও একইসঙ্গে সংশয়ী, এর ফলে ব্যক্তিগত প্রতিহিংসা পূরণের সুযোগ পেয়ে যাবেন না তো কেউ কেউ? খুব বেশিদিন আগের কথা নয়। দিল্লি মেট্রোয় নিরাপত্তারক্ষীদের তল্লাসিকে ফাঁকি দিয়েই কুঠার নিয়ে উঠে পড়েছিলেন ৬৫ বছরের এক মহিলা। উদ্দেশ্য ছিল, আগে আসন নিয়ে বচসা হওয়া এক পুরুষ যাত্রীর ওপর হামলা করা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

TMC News:মমতা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে মিথ্যা কথা বলেন, এক এক করে সবাই চলে যাবে:সলিল ভট্টাচার্য
Koel Mallick: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক | ABP Ananda Live
Chok Bhanga 6ta: আরও একা মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতকাল মদন মিত্র আজ কোয়েল মল্লিক | ABP ANANDA LIVE
TMC Inner Clash: 'তৃণমূল মানেই হয়ে গেছে গোর়ু, বালি চোর'। মন্তব্য সায়ন্তন বসুর | ABP Ananda LIve
Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget