এক্সপ্লোর

পাক-শিল্পীদের সঙ্গে এখনই কাজ করতে চাই না: অজয় দেবগন

মুম্বই: ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজে নিষেধাজ্ঞায় সমর্থন অভিনেতা অজয় দেবগনের। বললেন, দেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করতে চান না তিনি। এই মাসেই মুক্তি পাবে অজয় পরিচালিত ছবি "শিবায়"। বক্স অফিসে যা কর্ণ জোহরের "অ্যায় দিল হ্যায় মুশকিল"-এর প্রতিপক্ষ। কর্ণ জোহরের ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। এরই প্রেক্ষিতে অজয়কে প্রশ্ন করা হয়, পাক-শিল্পীদের নিয়ে কাজ করতে তিনি ইচ্ছুক কিনা। সেই প্রসঙ্গেই তিনি বলেন, এই মুহূর্তে তিনি তা চান না। বলেন, এখন আমাদের উচিত দেশের পাশে দাঁড়ানো। আমরা প্রথমে ভারতীয়। আমার ছবি পাকিস্তানে মুক্তি পেল, কি, পেল না, তাতে আমার কিছু যায় আসে না। পাকিস্তানের শিল্পীরা তাঁদের দেশের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা এদেশ থেকে উপার্জন করে নিজেদের দেশকে সমর্থন করেন। আমাদের তাঁদের দেখেই শেখা উচিত। তিনি আরও বলেন, আমি জানি, একজন জঙ্গির সঙ্গে তারকার তুলনা উচিত নয়। কিন্তু বর্তমান দুদেশের যা পরিস্থিতি, যেখানে বুলেট বিনিময় চলছে, সেখানে উভয়ের মধ্যে শিল্প-সংস্কৃতির আদানপ্রদান চলতে পারে না। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর উরি হামলার পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সমস্ত পাকিস্তানি শিল্পীদের বয়কট করার কথা ঘোষণা করে।শুধু তাই নয়, এদেশ ছেড়ে চলে যাওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি, কর্ণ জোহর পরিচালিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এবং শাহরুখ খান অভিনীত 'রঈস'-র মুক্তি নিয়েও হুমকি দেন তাঁরা। কারণ দুটি ছবিতেই অভিনয় করেছেন দুই পাকিস্তানি তারকা। ফাওয়াদ খান এবং মাহিরা খান।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget