এক্সপ্লোর

'আদর্শবাদী, সহানুভূতিশীল', রাহুল গাঁধীকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী দেখতে চান আডবাণী ঘনিষ্ঠ সুধীন্দ্র কুলকার্নি, সমালোচনা মোদীর

মুম্বই: রাহুল গাঁধীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন, তাঁকে দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী দেখার বাসনাও প্রকাশ করলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর খুব কাছের লোক বলে পরিচিত সুধীন্দ্র কুলকার্নি। তাঁর বক্তব্য, কাশ্মীর ইস্যুর মতো বড় সমস্যাগুলির সমাধান করতে পারেন, ভারতের এমন এক নেতার প্রয়োজন। রাহুল গাঁধীর সেই ক্ষমতা আছে। মুম্বইয়ে কংগ্রেস নেতা সলমন খুরশিদের লেখা একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশের মঞ্চে এক আলোচনাচক্রে সুধীন্দ্র বলেন, রাহুল সুন্দর হৃদয়, মনের অধিকারী একজন নেতা। তরুণ, আদর্শবাদী। সহানুভূতিশীল মানুষ। সাম্প্রতিককালে আর কোনও নেতা ওঁর মতো ভালবাসা, স্নেহ, সহানুভূতি, দরদ দিয়ে কথা বলেননি। আলাপ-আলোচনাই পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ, বিতর্ক দূর করার একমাত্র রাস্তা বলে জানান সুধীন্দ্র। এও বলেন, ভারতকে এক মহান রাষ্ট্র হতে গেলে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। পাকিস্তানের সঙ্গে সমস্যা মেটাতে কী করনীয়, তা অবশ্যই আমাদের বলতে হবে। সেজন্যই বলেছি, রাহুল গাঁধীকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসাবে চাই। রাজীব গাঁধী বিরোধী নেতা থাকাকালে আফগানিস্তানে গিয়েছিলেন। একই ভাবে রাহুলজীও পাকিস্তান, বাংলাদেশ, চিনের মতো প্রতিবেশী দেশে যান, বড় মাপের নেতা হয়ে উঠুন, গুরুত্বপূর্ণ ইস্যুগুলির সমাধানে নতুন নতুন আইডিয়া দিন, যা মোদীজী করতে পারেননি। নিজেকে কংগ্রেসের 'শুভানুধ্যায়ী' বলে উল্লেখ করে সুধীন্দ্র প্রস্তাব দিয়েছেন, মতপার্থক্য সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে আলোচনা হোক আরএসএসের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget