এক্সপ্লোর

সোমবার অযোধ্যা যাচ্ছেন আদিত্যনাথ, রামমন্দির তৈরির ব্যাপারে কথা হবে সাধুসন্তদের সঙ্গে

নয়াদিল্লি: রামমন্দির নির্মাণে তত্পর না হলে ২০১৯ এর সাধারণ নির্বাচনে বিজেপি হারবে বলে সাধুসন্তদের সাম্প্রতিক হুঁশিয়ারির প্রেক্ষাপটে সোমবার অযোধ্যায় দেশের একাধিক জায়গা থেকে আসা ধর্মগুরুদের সঙ্গে দেখা করতে চলেছেন যোগী আদিত্যনাথ। মন্দির ইস্যু উপেক্ষা করছে, এ ব্যাপারে আন্তরিক নয়, এই অভিযোগে সাধুসন্তরা বিজেপির ওপর রুষ্ট বলে সূত্রের খবর। কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি আগামী লোকসভা নির্বাচনে ধর্ম নয়, উন্নয়নই বিজেপির এজেন্ডা হবে বলে সম্প্রতি জানাতেই এ ব্যাপারে তাঁর অবস্থান জানতে, মন্দিরের ব্যাপারে প্রতিশ্রুতি আদায় করতে আদিত্যনাথের সঙ্গে লখনউয়ে ৮ জুন দেখা করেন সাধুসন্তরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁদের অযোধ্যার সামগ্রিক উন্নয়ন ও রামমন্দির তৈরির ব্যাপারে আশ্বস্ত করেন। মন্দির ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় তাঁদের পক্ষে যাবে বলেও আশা প্রকাশ করেন। সোমবার এ ব্যাপারে সাধুসন্তদের সঙ্গে অযোধ্যায় দেখা করার প্রতিশ্রুতিও দেন তিনি। সমাজবাদী পার্টি (সপা)-র অভিযোগ, কেন্দ্র ও রাজ্যের বিজেপি-এনডিএ সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। ২০১৯-এর ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি আবার ধর্মীয় তাস খেলতে চাইছে আর সেজন্যই অযোধ্যা যাচ্ছেন আদিত্যনাথ। পাল্টা অভিযোগ উড়িয়ে উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বলেন, মুখ্যমন্ত্রী যখন ছিলেন না, তখনও অযোধ্যায় গিয়েছিলেন আদিত্যনাথ। বিষয়টি রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় বলে মনে করি। আমাদের আশা, সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির তৈরির পক্ষেই রায় দেবে।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget