এক্সপ্লোর

যোগী আদিত্যনাথ কি এবার থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে করবেন মন্ত্রিসভার বৈঠক?

লখনউ: উত্তরপ্রদেশের মসনদে আসার ১৮ দিন সবে পূর্ণ করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরমধ্যেই তিনি বিভিন্ন ধরনের অন্যরকমের সিদ্ধান্ত নিয়ে তুলেছেন সমালোচনার ঝড়। সূত্রের খবর, এরমাঝেই ফের একটি নজিরসৃষ্টিকারী সিদ্ধান্ত নিতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। এবার থেকে হয়তো উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের বাইরে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে হতে পারে মন্ত্রিসভার বৈঠক। এইধরনের মন্ত্রিসভার প্রথম বৈঠকটি হওয়ার সম্ভবনা রয়েছে ইলাহাবাদে। পিটিআই সূত্রে খবর, এধরনের পদক্ষেপ গ্রহণের নেপথ্যে মূলত যে ভাবনা রয়েছে যোগী আদিত্যনাথ সরকারের সেটা হল প্রশাসনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষের সমস্যাকে আরও কাছ থেকে দেখা, সমস্ত স্থানীয় ঘটনাকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা। এইধরনের কিছু ভাবনাই রয়েছে বিভিন্ন শহরে মন্ত্রিসভার বৈঠকের নেপথ্যে। তবে উত্তরপ্রদেশ মন্ত্রিসভার এক প্রবীণ মন্ত্রীর দাবি, এই ভাবনা যদিও এখনও একদম প্রাথমিক স্তরে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মার দাবি, মন্ত্রিসভার বৈঠক যে সবসময় রাজ্যের রাজধানীতেই হতে হবে এমন কোনও কথা নেই। রাজ্যের যেকোনও জায়গাতেই হতে পারে সেই বৈঠক। ক্ষমতায় আসার ঠিক ১৫ দিন বাদে গত মঙ্গলবার এই মন্ত্রিসভার প্রথম প্রশাসনিক বৈঠকটি হয়। সাধারণত সমস্ত মুখ্যমন্ত্রীরাই ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তাঁদের মন্ত্রিসভার প্রথম প্রশাসনিক বৈঠকটি ডাকেন। প্রসঙ্গত, যেদিন যোগী আদিত্যনাথ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্যে ঋণ মকুবে প্রস্তুত হয়েছেন, সেদিনই বৈঠক ডাকেন। এরমাধ্যমে নির্বাচনী প্রচারের সময় মোদীর করা প্রতিশ্রুতিও তিনি রাখতে সক্ষম হয়েছেন বলে দাবি রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, আদিত্যনাথ ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রশাসনিক স্তরে সমস্ত আধিকারিকদের সর্বক্ষণের নজরদারিতে রেখেছেন। যখন তখন বিভিন্ন সরকারি কার্যালয়, থানাতে নজরদারি করতে চলে গেছেন নতুন মুখ্যমন্ত্রী। তাঁর মূল লক্ষ্যই হল পুরো কাজ করার প্রক্রিয়াটাই বদলে ফেলা। সূত্রের খবর, ইলাহাবাদে অর্ধ কুম্ভ মেলার সময় পরবর্তী মন্ত্রিসভার বৈঠকটি ডাকতে পারেন যোগী আদিত্যনাথ। এভাবেই তিনি রাজ্যের বিভিন্ন শহরে আইন-শৃঙ্খলা ব্যবস্থার ওপরও নজর রাখতে চাইছেন। এমনকি নয়া মুখ্যমন্ত্রী নির্দেশেও দিয়েছেন, মেলার সময় যেভাবেই হোক গঙ্গাকে দূষণমুক্ত রাখা। এই সময় ইলাহাবাদের সঙ্গমে প্রায় ১২ কোটি ভক্তের সমাগম ঘটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget