এক্সপ্লোর

আপনাদের কাছে ধর্ষণের মূল্য ৬,৫০০ টাকা? মধ্য প্রদেশ সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: যে রাজ্যগুলি নির্ভয়া তহবিলের টাকা সবচেয়ে বেশি পেয়েছে, তাদের মধ্যে অন্যতম মধ্য প্রদেশ। অথচ সেই রাজ্যেই ধর্ষিতাদের ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এই ঘটনায় স্তম্ভিত সুপ্রিম কোর্ট। বিচারপতিদের প্রশ্ন, মধ্য প্রদেশ সরকারের কাছে ধর্ষণের মূল্য কি ৬,৫০০ টাকা? নির্যাতিতাদের এই সামান্য অর্থ দিয়ে কি দয়া দেখানো হচ্ছে? মধ্য প্রদেশ সরকারের পেশ করা হলফনামা দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তর বেঞ্চ বলেছে, ‘আপনাদের হলফনামাই বলছে, ধর্ষিতাদের গড়ে ৬,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আপনারা কি দান করছেন? এটা কীভাবে করতে পারেন? আপনাদের কাছে ধর্ষণের মূল্য ৬,৫০০ টাকা? মধ্য প্রদেশে ধর্ষিতার সংখ্যা ১,৯৫১। তাঁদের প্রত্যেককে ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এটা কি প্রশংসনীয়? নির্ভয়া তহবিল থেকে সবচেয়ে বেশি টাকা পাওয়ার পরেও মধ্য প্রদেশ মাত্র এক কোটি টাকা খরচ করেছে। এটা অত্যন্ত বেদনাদায়ক।’ মধ্য প্রদেশ সরকার হলফনামা দিলেও, হরিয়ানা সরকার নির্ভয়া তহবিলের টাকা খরচ নিয়ে হলফনামাই দেয়নি। আজ হরিয়ানা সরকারের আইনজীবী বলেন, হলফনামা জমা দেওয়া হবে। এ কথা শুনে বিচারপতিরা বলেন, ‘আপনারা হলফনামা দেননি। এতেই বোঝা যাচ্ছে, মহিলাদের সুরক্ষা নিয়ে আপনাদের মনোভাব কী। সময় কররে রাজ্যের মহিলাদের বলে দিন, তাঁদের কথা আপনারা ভাবেন না।’ বিচারপতিরা আরও বলেন, এখনও পর্যন্ত ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হলফনামা দেয়নি। এরপর এক আইনজীবী বলেন, শুধু সিকিমই হলফনামা দিয়েছে। এ কথা শুনে ক্ষুব্ধ বিচারপতিরা বলেন, ‘এটা কি রসিকতা হচ্ছে? আপনাদের যদি এই মামলায় আগ্রহ না থাকে, আমাদের বলুন। আপনারা কীসের ভিত্তিতে বলছেন, শুধু একটি রাজ্য হলফনামা দিয়েছে? আপনারা কি অফিস রিপোর্টও দেখেন না?’

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget