এক্সপ্লোর

তাঁর সংস্থা নিষিদ্ধ করা ‘সাম্প্রদায়িক পদক্ষেপ’, সরকারের লক্ষ্য, নোট বাতিল নিয়ে ‘অশান্তি ধামাচাপা দেওয়া’: দাবি জাকির নায়েকের

মুম্বই: ‘সাম্প্রদায়িক উদ্দেশ্যপূরণে’ তাঁর সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করেছে কেন্দ্র। দাবি করলেন জঙ্গিদের উৎসাহ দেওয়া ইসলামিক ধর্মপ্রচারক জাকির নায়েক। তাঁর আরও দাবি, নোট বাতিলের জেরে মানুষের ‘হয়রানি’ থেকে সংবাদমাধ্যমের নজর সরাতেই আইআরএফ নিষিদ্ধ করা হয়েছে। গুলশন কাফে সন্ত্রাসে লিপ্ত জঙ্গিরা জাকিরের বক্তৃতা থেকে প্রভাবিত হয়েছিল। এই খবর প্রকাশ্যে আসার সময় জাকির বিদেশে ছিলেন, জেল এড়ানোর চেষ্টায় এখনও তিনি দেশের বাইরে। শুক্রবার সামনে এসেছে তাঁর একটি চিঠি। তাতে তিনি দাবি করেছেন, সরকার বোঝাতে চাইছে ইসলাম ও হিংসা সমার্থক। তাই ইউএপিএ-র আওতায় এনে নিষিদ্ধ করা হয়েছে তাঁর সংস্থা। তাঁর আরও দাবি, কোনও নিরাপত্তা সংস্থা তাঁকে একবারও কোনও বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি তাঁকে। অথচ নিষিদ্ধ করা হল তাঁর সংগঠন। তাঁর অভিযোগ, সরকারের লক্ষ্য খুব স্পষ্ট-যেভাবে হোক তাঁকে ফাঁসিয়ে দেওয়া। আইআরএফ নিষিদ্ধকরণের সঙ্গে নোট বাতিলকেও জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন জাকির নায়েক। তাঁর অভিযোগ, নোট বাতিল নিয়ে হইচই চলাকালীন আইআরএফ নিষিদ্ধ করেছে কেন্দ্র, ঠিক যখন সাধারণ মানুষ ‘অর্থাভাবে’ পড়েছেন। সেই ‘দুর্গতি’ থেকে সংবাদমাধ্যমের নজর ঘোরাতে আইআরএফ ঠিক এই সময়টা নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। মুম্বই সহ দেশের বিভিন্ন এলাকায় জাকির নায়েকের প্রচুর সংগঠন চলে। জাকিরের সঙ্গে সন্ত্রাসবাদী যোগাযোগ স্পষ্ট হয়ে ওঠায় তাঁর সংস্থা আইআরএফ নিষিদ্ধ করেছে কেন্দ্র, তাঁর ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে নায়েকের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে, একইসঙ্গে ফ্রিজ করতে আইআরএফ ও সংশ্লিষ্ট সংস্থাগুলির অ্যাকাউন্ট। জাকির অবশ্য নিজেকে ‘নির্যাতনের শিকার’ বোঝাতে চেষ্টার কসুর করছেন না। এর আগেও তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে পুলিশি তদন্ত ভারতীয় মুসলিমদের ওপর হামলা ছাড়া কিছু নয়। তবে জাকিরের সমস্যা আরও বাড়িয়ে আইআরএফ-এর সমস্ত কর্মী পদত্যাগ করেছেন। ওই সংস্থা নিষিদ্ধ হওয়ার পরই নিজেদের কেরিয়ারে তার প্রভাব পড়ার ভয়ে পদত্যাগ করেছেন তাঁরা। একইসঙ্গে নিজেদের সব পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার আবেদন করেছেন। জাতীয় তদন্তকারী সংস্থা আইআরএফ অফিসে গিয়ে শুধু কাগজপত্রও নিয়ে আসেনি, সঙ্গে এনেছে সিইও মনসুর শেখ ও আরও কয়েকজন বোর্ড সদস্যের মোবাইল ফোন। বাদ যায়নি জাকির নায়েকের ভাইয়ের ফোনও। আইআরএফের কাজকর্মে এই আধিকারিকদের ভূমিকা নিয়ে তাঁদের জেরা করা হচ্ছে। সম্ভবত ফরেনসিক পরীক্ষা করে ফোন থেকে মুছে দেওয়া ডেটা উদ্ধারেরও চেষ্টা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget