News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

মুসলিম মেয়েদের লিঙ্গচ্ছেদ- অঙ্গহানি কী করে প্রথা হতে পারে, প্রশ্ন সুপ্রিম কোর্টের

FOLLOW US: 
Share:
নয়াদিল্লি: বোহরা মুসলমান সম্প্রদায়ের মেয়েদের খতনা করার প্রথার বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনের ওপর ১৬ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি। এই প্রথা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত বলেছে, শিশুদের সঙ্গে জোর করে এমন আচরণ পকসো আইন উল্লঙ্ঘন হিসেবে গণ্য করা হতে পারে। মহিলাদের গোপনাঙ্গ স্পর্শ করাও প্রাথমিকভাবে অন্যায় বলে মন্তব্য করেছে তারা। মামলাটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুনীতা তেওয়ারি। তিনি বলেন, এই প্রথা সম্মানের সঙ্গে বাঁচার সাংবিধানিক অধিকার খণ্ডন করছে। খতনা প্রথা নিয়ে গতকাল কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চায় শীর্ষ আদালত। কেন্দ্রের হয়ে অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল বলেন, ধার্মিক রীতিনীতি পালন করার মৌলিক অধিকারেরও নির্দিষ্ট পরিসীমা আছে। সেই রীতি নৈতিকভাবে ঠিক ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না হওয়া উচিত। সতী প্রথাকে এক সময় বলা হত ধর্মের গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু তা বন্ধ করা হয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চকে অ্যাটর্নি জেনারেল বলেন, খতনা প্রথায় শিশুদের বরাবরের মত শারীরিক ক্ষতি হয়। এই প্রথা নিষিদ্ধ করা উচিত। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ২৭টি আফ্রিকার দেশে খতনা নিষিদ্ধ করা হয়েছে। মুসলিমদের হয়ে মামলাটি লড়তে গিয়ে বিশিষ্ট আইনজীবী কংগ্রেসের অভিষেক মনু সিংভি বলেন, খতনা ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ, এই ধর্মাবলম্বী সব পুরুষের খতনা হয়। জবাবে আদালত প্রশ্ন করে, কোনও ব্যক্তির অঙ্গহানি কী করে, কীভাবে অত্যাবশ্যক ধর্মীয় প্রথা হতে পারে।
Published at : 10 Jul 2018 12:55 PM (IST) Tags: Supreme Court

সম্পর্কিত ঘটনা

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন

Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

বড় খবর

Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা

Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'

Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'