এক্সপ্লোর

Plane Accident News: পানাপুকুরে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, ‘আকাশে টলমল করছিল, শূন্যে সাঁতার কাটছিলেন পাইলটরা’, বলছেন প্রত্যক্ষদর্শীরা

Prayagraj Plane Crash: বুধবার প্রয়াগরাজে কেপি কলেজের পিছনের পুকুরে ভেঙে পড়ে বিমানটি।

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে পুকুরে ভেঙে পড়ল বিমান। ছোট আকারের বিমানটি ভেঙে পড়েছে প্রয়াগরাজে। সেটি বায়ুসেনার বিমান বলে জানা গিয়েছে। প্রশিক্ষণ চলাকালীন বিমানটি ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় বিমান ভেঙে পড়ার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। (Prayagraj Plane Crash)

বুধবার প্রয়াগরাজে কেপি কলেজের পিছনের পুকুরে ভেঙে পড়ে বিমানটি। কচুরিপানায় ঢাকা পুকুরের উপর বিমানটির ছবি দেখে শিউরে উঠেছেন সাধারণ মানুষজন। বিমানে কতজন যাত্রী সওয়ার ছিলেন, নির্দিষ্ট ভাবে তা জানা যায়নি। তবে হতাহতের খবরও মেলেনি এখনও পর্যন্ত। এই মুহূর্তে উদ্ধারকার্য চলছে সেখানে। (Plane Accident News)

জানা গিয়েছে, বুধবার প্রশিক্ষণ চলাকালীন টু-সিটার মাইক্রোলাইট বিমানটি বেসামাল হয়ে যায়। বিমানের নিয়ন্ক্রণ হারান পাইলট। সটান গিয়ে পানাপুকুরে পড়ে বিমানটি। যান্ত্রিক গোলযোগের জেরেই এমন পরিণতি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে দুই পাইলট সুরক্ষিত রয়েছেন বলে জানা যাচ্ছে। 

প্রত্যক্ষদর্শী সুরেন্দ্র কুমার জানিয়েছেন, হঠাৎই আকাশে বিমানটিকে টলমল করতে দেখেন তাঁরা। এর কয়েক মুহূর্ত পরই দু'টি প্যারাশ্যুট খুলে যায়। দুই পাইলট বিমান থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়েন। শূন্যে কার্যত সাঁতার কাটছিলেন তাঁরা। এর পরই পানা পুকুরের মধ্যিখানে আছড়ে পড়ে বিমানটি। তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। 

চোখের সামনে এমন দৃশ্য দেখে পুকুরের দিকে ছুটে যান স্থানীয় মানুষজন। উত্তেজনা ছড়ায় এলাকায়। পুকুরে পড়ে বলেই বিমানটিতে আগুন লেগে যায়নি বলে মনে করা হচ্ছে। আর পুকুরে পড়ার দরুণই বড় অঘটন এড়ানো বলে ধারণা বিশেষজ্ঞদের। বিমানটি সঙ্গমের দিকে যাচ্ছিল।

ওই পুকুরের পাশ দিয়ে রেললাইনও গিয়েছে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন জানিয়েছেন, নিরাপদেই পুকুরে নেমে আসেন দুই পাইলট। হাত নেড়ে সাহায্য় চান তাঁরা। স্থানীয়দের বেশ কয়েক জন এর পর পুকুরে ঝাঁপ দেন। তাঁরাই পাইলটদের তুলে আনেন। এর পর উদ্ধারকারী দল, দমকল বাহিনী এসে পৌঁছয়। 

প্রয়াগরাজের ডিসিপি জানিয়েছেন, দুই পাইলটকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। পুকুর থেকে হেলিকপ্টারটি তোলার চেষ্টা হচ্ছে। কী করে এই দুর্ঘটনা ঘটল, তদন্ত করে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget