এক্সপ্লোর

NCERT:মুঘল সাম্রাজ্যের উপর গোটা অধ্যায় এবার দ্বাদশ শ্রেণির ইতিহাস বই থেকে বাদ দিল এনসিইআরটি

Mughal Empire Removed From History Book:মুঘল সাম্রাজ্যের উপর গোটা অধ্যায় এবার দ্বাদশ শ্রেণির ইতিহাসের বই থেকে বাদ দিল এনসিইআরটি। দেশে যে স্কুলগুলি এনসিইআরটি-র বই পড়ায়, সেখানে ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ পড়বে এঅ অধ্যায়।

নয়াদিল্লি: মুঘল সাম্রাজ্যের উপর গোটা অধ্যায় এবার দ্বাদশ শ্রেণির ইতিহাসের বই থেকে বাদ দিল এনসিইআরটি। গোটা দেশে যে স্কুলগুলি এনসিইআরটি-র বই পড়ায়, সেখানে ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ পড়বে মুঘল সাম্রাজ্যের উপর অধ্যায়। বই পরিমার্জন নিয়ে হালে যে সিদ্ধান্ত হয়েছে, তারই অন্যতম এটি।

কী হতে চলেছে?
'Kings and Chronicles; the Mughal Courts (C. 16th and 17th centuries)', এই শীর্ষক অধ্যায়টি দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে সিদ্ধান্ত। তবে এটিই একমাত্র সংশোধনী নয়। হিন্দি পাঠ্যপুস্তক থেকেও বেশ কিছু কবিতা ও অনুচ্ছেদ বাদ পড়ার কথা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই সংশোধনগুলি বলবৎ হওয়ার কথা। ইতিহাস ও হিন্দি বই ছাড়া, দ্বাদশ শ্রেণির "সিভিকস"বইও পরিমার্জন করছে এনসিইআরটি। তবে ইতিহাসের বই থেকে মুঘল সাম্রাজ্যের উপর গোটা অধ্যায় বাদ পড়াই এখন শিরোনামে। 'American Hegemony in World Politics'  এবং 'The Cold War Era', এই দুটি অধ্যায় বাদ পড়বে দ্বাদশ শ্রেণির "সিভিকস" বই থেকে। পাশাপাশি, 'Rise of Popular Movements', 'Era of One Party Dominance' এবং 'Indian Politics after Independence' অধ্যায়গুলিও সরানো হচ্ছে বলে খবর। তবে শুধু দ্বাদশ শ্রেণির বই নয়, দশম ও একাদশ শ্রেণির বইও  বদলাতে চলেছে। 'Central Islamic Lands', 'Clash of Cultures', 'Industrial Revolution', এই অধ্যায়গুলি সরে যাবে একাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে। এই বদল যে বাস্তবেই হতে চলেছে, সে কথা মেনে নিয়েছেন এনসিইআরটি-র এক উচ্চপদস্থ আধিকারিক। 

নতুন নয়...
২০১৮ সালে এনসিইআরটির স্কুল সিলেবাসের বহর কমানো নিয়ে সরব হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর। জানিয়েছিলেন, বিএ, বি কম কোর্সের চেয়েও বড় এনসিইআরটির স্কুল সিলেবাস। এর বহর অর্ধেক কমানো উচিত যাতে পড়ুয়ারা তাদের সার্বিক বিকাশের জন্য অন্য কিছু করার ফুরসত্ পায়। এমনই অভিমত তাঁর। পড়ুয়ারা যাতে খানিকটা হাঁফ ছাড়তে পারে, সেজন্য ২০১৯-এর শিক্ষাবর্ষ থেকে এনসিইআরটির সিলেবাস অর্ধেক ছাঁটা হবে। জাভরেকর বলেন, 'জ্ঞান অর্জনের ক্ষমতার বিকাশের পর্বে পড়ুয়াদের পূর্ণ স্বাধীনতা দেওয়া প্রয়োজন। আমি এনসিইআরটি-কে সিলেবাস অর্ধেক কমাতে বলেছি। ২০১৯-এর শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর হবে।' কিন্তু ইতিহাসের পাতা থেকে মুঘল সাম্রাজ্যের মতো অধ্যায় বাদ দেওয়া হচ্ছে কেন? যুক্তি কী? নেপথ্যে অনেকেই রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছেন। এনসিইআরটি অবশ্য এখনও এই নিয়ে মন্তব্য করেনি।  

আরও পড়ুন:একটা ভাল আইপিএল ধবনের সামনে বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে, বলছেন জাফর

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget