এক্সপ্লোর

NCMC Launch: যাত্রী সুবিধার্থে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের সূচনা মোদির, উদ্বোধন স্বয়ংক্রিয় মেট্রোর

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সূত্রে খবর, ন্যূনতম ১৮ মাস আগে পাওয়া রুপে ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন মেট্রো যাত্রীরা। দেশের যে কোনও প্রান্তের যাত্রীরা এয়ারপোর্ট এক্সচেঞ্জ লাইনে এই কার্ড ব্যবহার করতে পারবেন।

নয়াদিল্লিএয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড সার্ভিস তথা এনসিএমসি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই দেশের প্রথম স্বয়ংক্রিয় মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে মোদি বলেন, দেশের উন্নতির জন্য প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। কী করা যাবে এই কার্ডের মাধ্যমে? দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সূত্রে খবর, ন্যূনতম ১৮ মাস আগে পাওয়া রুপে ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন মেট্রো যাত্রীরা। দেশের যে কোনও প্রান্তের যাত্রীরা এয়ারপোর্ট এক্সচেঞ্জ লাইনে এই কার্ড ব্যবহার করতে পারবেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন তথা ডিএমআরসি জানিয়েছে, দিল্লি মেট্রোর সব ভাগে এই পরিষেবা চালু হবে ২০২২ সালের মধ্যে। আগেই বিবৃতিতে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বলেছিল, যাতায়াতের ক্ষেত্রে নতুন দিক তৈরি করবে এই কার্ড। দিল্লি-এনসিআর এর যাত্রীরা এই কার্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবেন। এদিন মোদি বলনে, দেশের উৎস এবং কার্যক্ষমতাকে কাজে লাগিয়ে ফলপ্রসু কিছু করতে হবে। আর তাতে দেশের শক্তি বাড়বে। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে যাত্রীরা গণ পরিবহনে সওয়ার করতে পারবেন। যাত্রীদের সময় বাঁচবে। একইসঙ্গে করোনা আবহে ভিড় এড়ানো সম্ভব হবে।   উল্লেখ্য, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিল্লি মেট্রোর ম্যাজেন্ডা লাইনে স্বয়ংক্রিয় মেট্রো ট্রেন পরিষেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা দেশের মধ্যেই প্রথম। চালক ছাড়াই গড়াবে ট্রেনের চাকা। রাজধানী দিল্লির মেট্রোর হাত ধরে প্রথম এই ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। দিল্লির জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত দীর্ঘ ৩৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে চালকহীন স্বয়ংক্রিয় মেট্রো। বৃহস্পতিবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এই ঘোষণা করেছে। এই নতুন পরিষেবার জেরে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা পাবেন যাত্রীরা। আশা করা হচ্ছে,  ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিঙ্ক লাইনে চালকবিহীন ট্রেন পরিষেবা শুরু হবে। মজলিস পার্ক থেকে শিববিহার পর্যন্ত ছুটবে স্বয়ংক্রিয় মেট্রো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."
News Live Updates: কলকাতার পর জেলাতেও ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, ঘোষণা শুভেন্দু অধিকারীর
কলকাতার পর জেলাতেও ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Rath Yatra 2026: ৬৩০ বছরে পা, মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা
৬৩০ বছরে পা, মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা
Sebaashray: সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিক্যাল কাউন্সিল,
সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিক্যাল কাউন্সিল, "অনিয়ম থাকলেই কড়া পদক্ষেপ.."

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget