এক্সপ্লোর

NEET Paper Leak: সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন

NEET Paper Leak Protest: সংসদের অধিবেশন  শুরুর আগে প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ চত্বরে উত্তেজনা। মুখোমুখি সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা।

নয়াদিল্লি: সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে (Neet Paper Leak) লোকসভায় উত্তেজনা। ওয়েলে নেমে হইচই বিরোধী সাংসদদের, বেলা ১২ পর্যন্ত মুলতুবি অধিবেশন।

সংসদের অধিবেশন শুরুর পরেই প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ চত্বরে উত্তেজনা। বৃহস্পতিবার অধিবেশন শুরুর মাত্র দুই মিনিটের মধ্যেই মুখোমুখি হয় সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা। সরকারের বিরুদ্ধে স্লোগান বিরোধী সাংসদদের। পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান NDA সাংসদদের। লোকসভা স্পিকার বারংবার সকলকে বসার অনুরোধ করলেও, পরিস্থিতি বদল হয়নি। স্লোগান দেওয়া অব্যাহত থাকে। এরপরেই দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকালও কিন্তু এভাবেই সরকারকে একযোগে সমাজবাদী পার্টি ও কংগ্রেস একযোগে আক্রমণ করে। তারপরে দফায় দফায় মুলতুবি হয়েছিল অধিবেশন। দিন বদলালেও পরিস্থিতি বদল হল না। সংসদে হই হট্টগোল নিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গাঁধীর (Priyanka Gandhi) দাবি, 'নেতার নেতৃত্ব দেখানের সময় এসে গিয়েছে। একটু নেতৃত্ব দেখান। বাচ্চারা কিছু বলছে, ওদের সঙ্গে কথা বলুন, ওরা কী দাবি করছে সেটা শুনুন। ওরা স্পষ্টভাবেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছে। দ্বিতীয়ত যারা ওদের মেরেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, সেগুলি পূর্ণ করুন আগে, খুব বড় বা কঠিন তো কিছু চাইছে না। সিস্টেমের ওপর ছাত্ররা ভরসা হারিয়েছে। তাই সিস্টেমের মাধ্যমে কিছু করলে ওরা মানবে না। যদি এই পরিস্থিতির সমাধান করতেই হয়, তাহলে বাচ্চাদের কথাগুলি শুনুন, ওরা যা চাইছে সেই দাবি দাওয়া পূরণ করুন।'

আরও পড়ুন:- নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ 

এই প্রেক্ষাপটেই এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'কোনও কিছুই আমাদের যুব সম্প্রদায়ের কল্যাণ আর ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নফাঁসের তদন্তে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে চাইছি। যারা আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, তাদের ছাড়া হবে না।'

প্রশ্নফাঁসকাণ্ডে নিয়ে প্রধানমন্ত্রীর পোস্টের জবাবে রাহুল গাঁধীও সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। বিরোধী দলনেতা লেখেন, 'আপনিই সেই ব্যক্তি, যিনি আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যতের সবথেকে বেশি ক্ষতি করেছেন। আমাদের শিক্ষাব্যবস্থাকে আপনি দখল হতে ও ধ্বংস করতে উৎসাহ দিয়েছেন। এর জন্য যারা দায়ী, তাদের আপনি রক্ষাও করেছেন। পড়ুয়াদের দাবি পরিষ্কার, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, ছাত্রদের কাছে দুঃখপ্রকাশ করুন। যারা পড়ুয়াদের উপর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget