এক্সপ্লোর

NEET Paper Leak: দুর্নীতিগ্রস্থ লোকেরাই মাথার উপর, আইন পাল্টে কী হবে? পরীক্ষা বিল নিয়ে শুরু তরজা

এবার শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলের পালা। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলে অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল, সোমবার সংসদে পেশ হবে বিল। 

কলকাতা: সোমবার সংসদে পেশ করা হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। সংশোধনী বিলে বলা হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের হবে ১০ বছরের কারাদণ্ড, সেই সঙ্গে করা হবে ১০ কোটি টাকা জরিমানা। আইন সংশোধন করে প্রশ্নফাঁস আটকানো সম্ভব নয়, সরাতে হবে দুর্নীতিগ্রস্তদের, দাবি বিরোধীদের।  

৩৬ দিনের লড়াইয়ে বড় জয়। জন্ম নেওয়ার ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলনে সফল 'আরশোলা'-পার্টি। ছাত্র আন্দোলনের প্রবল চাপের মুখে ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। দায়িত্ব নিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী। 

এবার শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলের পালা। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলে অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল, সোমবার সংসদে পেশ হবে বিল। 

সূত্রের খবর, সংশোধনী বিলে প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের হবে ১০ বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে। সেই সঙ্গে করা হবে ১০ কোটি টাকা জরিমানা। ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার। ৩ মাসের মধ্যে শেষ করা হবে শুনানি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'যারা শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলেছে, তারা এখন জেলে বন্দি। আমরা ইতিমধ্যেই ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করেছি। আমরা বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই টাস্ক ফোর্স পরীক্ষা সংস্কারের বিষয়টিতে মনোযোগ দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আগামী পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে'।


সূত্রের খবর, প্রশ্ন ফাঁশ রোখার পাশাপাশি, পরীক্ষা ব্যবস্থার সংস্কারে গঠিত উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সে প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানি ছাড়াও থাকছেন ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, আইবি-র প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি চেন্নাই-এর অধিকর্তা ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিকস বিশেষজ্ঞ অমৃত লাল মিনা। 

সোমবার লোকসভায় ‘পাবলিক এগ্জ়ামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। বিলে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্রে কারচুপি, কম্পিউটার হ্যাকিং, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন বা উত্তর ছড়িয়ে দেওয়া এবং সংগঠিত পরীক্ষা জালিয়াতি-কে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে।

অপরাধে জড়িত ব্যক্তি ছাড়াও সংগঠিত চক্র, সংস্থা বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগেই, নিটকাণ্ডে সরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা সচিবকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির  ৪৭ জন আধিকারিককেও বরখাস্ত করা হয়েছে নিটে অনিয়মের অভিযোগে। এরপর আসছে নতুন আইন। কিন্তু আইন করে কি প্রশ্নফাঁস আটকানো সম্ভব হবে? তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, 'শিক্ষামন্ত্রী পাল্টে বা নতুন বিল এনেও রোখা সম্ভব বলে মনে করি না। সিস্টেম বদলাতে হবে'। 

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন,' আইন ছিল না বলে ফাঁস হচ্ছিল না কি, দুর্নীতি করার জন্য ফাঁস হচ্ছিল? দুর্নীতি করার জন্য যদি ফাঁস হয়, সেটাকে আইন এনে ঠেকানো যায় না। দুর্নীতিগ্রস্ত লোকদের প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। দুর্নীতিগ্রস্ত লোকরা যদি মাথার ওপর উঠে নাচতে থাকে, তাহলে ছাত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের বিপদ! তা তা মেনে নেবে না।' 

অন্যদিকে, NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে সংসদে জরুরি আলোচনার জন্য তৎপরতা শুরু করেছে ‘ইন্ডি’ জোট। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাহুল গান্ধী। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ সোমবার ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়’ হিসেবে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সংসদে দিনের নির্ধারিত কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব পেশ করেছেন।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget