এক্সপ্লোর

গঙ্গার ঘাট থেকে উদ্ধার উত্তরপাড়ার নিখোঁজ নিট পরীক্ষার্থীর মৃতদেহ, তদন্তে পুলিশ

ওই পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ

হুগলি: উত্তরপাড়ার শিবতলার শ্মশানঘাটের পাশ থেকে উদ্ধার হল নিখোঁজ নিট পরীক্ষার্থীর মৃতদেহ।

আজ সকালে গঙ্গায় স্নান করতে স্থানীয় কয়েকজন একটি মৃতদেহ ভাসতে দেখেন। তাঁরাই খবর দেন উত্তরপাড়া থানায়। পরে উত্তরপাড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

কোন্নগরের যে ঘাটে ওই পরীক্ষার্থীর সাইকেল পাওয়া গিয়েছিল, তার থেকে ৪ কিলোমিটার দূরে উদ্ধার হয় দেহ। ওই পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার নিট। মঙ্গলবার অ্যাডমিট কার্ড আনার কথা বলে ওই পরীক্ষার্থী বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম অভীক মণ্ডল। কোন্নগরে একটি সরকারি আবাসনে থাকতেন। অভিকের বাবা সুভাষ মণ্ডল কলকাতা পুলিশে কনস্টেবল পদে কর্মরত।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাইবার কাফে থেকে অ্যাডমিট কার্ড আনার নাম করে বাড়ি থেকে বের হন অভীক। কিন্তু আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোন বাড়িতে রেখে যাওয়ায় যোগাযোগ করাও যায়নি।

ওই দিন গভীর রাতে কোন্নগরের বারো মন্দির ঘাট থেকে উদ্ধার হয় তার সাইকেল। এরপরই থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

উত্তরপাড়া থানা সূত্রে খবর, ওই ছাত্রের মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হয়। যেসব বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন থানাকেও এই বিষয়ে সতর্ক করা হয়। আজ, শিবতলার শ্মশানঘাটের পাশ থেকে উদ্ধার হয় ওই পরীক্ষার্থীর মৃতদেহ।

এর আগে গত ১ তারিখ বেলঘরিয়ার বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান নিট পরীক্ষার্থী রক্ষিত মিত্তল। ১৭০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের বেলডাঙায় উদ্ধার হয় স্কুটার ও হেলমেট। দানা বাঁধে রহস্য।

শেষমেশ, ২ দিন পর নিজেই ফিরে আসেন তিনি। পরিবার সূত্রে খবর, পরীক্ষার প্রস্তুতি ভাল না হওয়ার কারণেই ওই ছাত্র বাড়ি থেকে চলে গিয়েছিলেন।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget