এক্সপ্লোর

Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত

পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নেপালের ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ এবার বেশি সতর্ক । ওই তিন দিন পর্যটকদের বিপজ্জনক এলাকাগুলিতে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।



কাঠমাণ্ডু :  নেপালে ফের বড় দুর্যোগের আশঙ্কা। মাস দুয়েক আগেই প্রকৃতির তাণ্ডবে মৃত্যুমিছিল দেখেছিল নেপাল।  ভারী বৃষ্টি, প্রবল হাওয়া থেকে তুষারপাত। বড় দুর্যোগের আশঙ্কা করছে আবহাওয়া দফতর।  নেপালের এই পরিস্থিতির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে নেপালের অভিবাসন বিভাগ। আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হিমালয় ও উচ্চ পার্বত্য এলাকার সংরক্ষিত অঞ্চলে ট্রেকিং পারমিট দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নেপালের ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ এবার বেশি সতর্ক । ওই তিন দিন পর্যটকদের বিপজ্জনক এলাকাগুলিতে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

খারাপ আবহাওয়ার ফলে পাহাড়ি পথে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। নেপালের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারতে বড় রকমের  প্রভাব পড়বে , তবে নেপালও ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব থেকে রেহাই নাও পেতে পারে। ইতিমধ্যেই নেপালের বিভিন্ন জায়গায় আবহাওয়ার অবনতি হয়েছে। এর জেরে কোথাও ভারী বৃষ্টি, কোথাও প্রবল হাওয়া এবং উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি তুষারধসের ঝুঁকিও বাড়তে পারে।

বিশেষ করে হিমালয় অঞ্চলে যাঁরা ট্রেকিংয়ে যান, তাঁদের প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হতে পারে। নেপালের আবহাওয়া দফতর ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁরা ইতিমধ্যেই ওই সময়ের জন্য অনুমতি  নিয়েছেন, তাঁদেরও আপাতত ট্রেকিংয়ের পরিকল্পনা স্থগিত রাখা উচিত। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা এড়িয়ে চলাই শ্রেয়। 

অর্ণবের ল্যান্ডফল 

ভারতের অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝবরাবর আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। মনে করা হয়েছিল বৃহস্পতিবার সকালে আঘাত হানতে পারে 'অর্ণব' । রাত ১.২৩ নাগাদ শুরু হয় এই ল্যান্ডফলের প্রক্রিয়া । ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের সময় গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। প্রত্যাশিত গতির থেকে অনেকটা বেশ গতি নিয়েই।  এর ফলে অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে শুরু হয়েছে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত। ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বইছে হাওয়া। উত্তাল সমুদ্র। বিশালাকায় ঢেউয়ের দাপটে বিচ এলাকায় একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে।  মনে করা হচ্ছে আরও তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। তবে আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের থেকে দুর্বল হয়েছে ঘূূর্ণিঝড়টি। আস্তে আস্তে আতঙ্ক কাটিয়ে ক্ষতে প্রলেপ লাগানোর সময় শুরু হচ্ছে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Local Train: লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী
লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget