এক্সপ্লোর

Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য

Nepal Flash Flood Disaster Updates: নেপাল বিপর্যয়ের ৬ দিন পার, এখনও ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারের কাজ, ভয়াবহ অভিজ্ঞতা নেপালের বাসিন্দার

সুকান্ত মুখোপাধ্যায়, নেপাল: নেপাল বিপর্যয়ের ৬ দিন পার, এখনও ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারের কাজ। ত্রিশূলি বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গে কেউ আটকে আছেন কিনা, তা দেখতে চলছে খোঁজ। সুড়ঙ্গের উপরের ভাগ উড়িয়ে ভিতরে নামবেন উদ্ধারকারীরা। নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা ৯০৩, নিখোঁজ ৪ হাজার দু'শোর বেশি। নেপালের বিস্তীর্ণ অংশ জুড়ে কাদা-পাথরের স্তূপ সরিয়ে চলছে প্রাণের খোঁজ। ২৬ অগাস্ট সকালে ঠিক কী ঘটেছিল, এবিপি আনন্দ-র মুখোমুখি প্রত্যক্ষদর্শীরা। 

আরও পড়ুন, মর্মান্তিক, মালবাজার থেকে জলপাইগুড়ি যাওয়ার পথেই মুখোমুখি সংঘর্ষ, বাইক থেকে ছিটকে সব শেষ, ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গে

এবিপি আনন্দ : এই বিপর্যয়ের পরে, দুটি ব্রিজ ভেঙে যাওয়ার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সমাজ মাধ্য়মে। তখন দেখা গিয়েছিল, জলোচ্ছ্বাস কতটা দানবীয় হতে পারে, দু দুটি ব্রিজকে ভেঙে, সেই জলোচ্ছ্বাস এগিয়ে যায়। কী ঘটেছিল ? কী দেখেছিলেন আপনি ? যে ভিডিও ভাইরাল হয়েছিল , সেই ব্রিজই ছিল এখানে ?

প্রত্যক্ষদর্শী : হ্যাঁ। (নতুন ও পুরনো ব্রিজ প্রায় পাশাপাশিই ছিল, হাত দিয়ে দেখান প্রত্যক্ষদর্শী)। যখন বান আসছিল, তখন আমি ওই পাড় থেকে দাদিকে নিতে এসেছিলাম। …দেখতেই দেখতে, কমপক্ষে ১৫-২০ জন স্কুল পড়ুয়া , সবাই ভেসে গেল।

এবিপি আনন্দ :স্কুল পড়ুয়ারা ভেসে গেল ?

প্রত্যক্ষদর্শী:  হ্যাঁ। দেখতেই দেখতে আকাশ ছোঁয়া বান এল। সব কিছু ভেসে চলে যায়। ..

এবিপি আনন্দ : দুটো ব্রিজই আপনার চোখের সামনে ভেসে যায় ?

প্রত্যক্ষদর্শী: পুরনো ব্রিজটা ভাঙতে দেখিনি, তবে নতুন ব্রিজটা আমার চোখের সামনেই ভেসে যায়।

ব্রিজ ভেঙে যাওয়ার পর, পারাপার করতে ১২ ঘণ্টা সময় লাগছে। কিন্তু আগে যা মুহূর্তেই পৌঁছনো সম্ভব হত। তবে এই ব্রিজ পুনরায় কবে আবার তৈরি হবে, মানুষ পারাপার করতে পারবে, তা সময় বলবে।

নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর কেটে গেছে পাঁচদিন। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্য়া। বিধ্বংসী হড়পা বান কার্যত ছাড়খাড় করে দিয়েছে নেপালের বহু জেলা।বিস্তীর্ণ এলাকা ঢেকেছে কাদার চাদরে। এরমধ্য়েই প্রিয়জনদের খোঁজ পেতে কাঠমাণ্ডুর এক হাসপাতালের সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেল বহু মানুষকে। কারও ভরসা বাড়ির সদস্য়ের হাতে থাকা ট্য়াটু। কেউ আবার ছবি দেখে খুঁজছেন নিজের ভাইদের। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসের ছবি, নেপালের একাংশ জুড়ে ভয়ঙ্কর বিপর্যয়, যত সময় যাচ্ছে বাড়ছে মৃতের সংখ্য়া। নিখোঁজের তালিকায় রয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ।

 

Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget