এক্সপ্লোর

Nepal News: 'জেন জেড'-এর বিপ্লবের কাছে নতিস্বীকার নেপাল সরকারের, সোশাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Nepal Protest: ‘জেন জ়ি’ অর্থাৎ তরুণ প্রজন্মের বিদ্রোহের কাছে নতিস্বীকার করল নেপাল সরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল সমাজমাধ্যমের উপর থেকে।

নয়া দিল্লি: ছাত্র-যুবদের আন্দোলনে উত্তাল নেপালের রাজধানী কাঠমনডু। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরই বিক্ষোভ দানা বাধতে শুরু করে। আন্দোলনকারীদের দাবি, এই নিষেধাজ্ঞা আদতে সোশাল মিডিয়ায় নয়, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে সরকার। 

এদিকে, ‘জেন জ়ি’ অর্থাৎ তরুণ প্রজন্মের বিদ্রোহের কাছে নতিস্বীকার করল নেপাল সরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল সমাজমাধ্যমের উপর থেকে। নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ছাত্র ও যুব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন, বিক্ষোভ প্রত্যাহারের জন্য।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্য়াপ, X হ্যান্ডেল-সহ ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরই বিক্ষোভ দানা বাধতে শুরু করে। সোমবার পরিস্থিতি চরমে ওঠে। আন্দোলনকারীদের দাবি, এই নিষেধাজ্ঞা আদতে সোশাল মিডিয়ায় নয়, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে সরকার। 

নেপালের আন্দোলনকারী বলেন, 'আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হল সরকার খুবই দুর্নীতিগ্রস্ত। এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যে সোশাল মিডিয়াও বন্ধ করে দিয়েছে। যেখানে আমরা আমাদের মতামত রাখতে পারতাম। সরকার দুর্নীতিগ্রস্ত হতে হতে  ওরা সোশাল মিডিয়া বন্ধ করে দিয়েছে।' 

সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হয়। পাল্টা দমনপীড়ন শুরু করে নেপাল সরকার। এরই মধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে নেপালের সংসদে ঢুকে পড়েন আন্দোলনকারীদের একাংশ। প্রতিবাদীদের দমন করতে গুলি ছোঁড়ে পুলিশ। 

নেপালে বেশকিছুদিন ধরেই সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠছে। সেই পুঞ্জীভূত ক্ষোভই কি এবার রাজপথে আছড়ে পড়ছে। সোমবার সংসদ ভবনেরও ভাঙচুর চালানো হয়। চলতে থাকে মুহুর্মুহু ইটবৃষ্টি। উপড়ে ফেলা হয়, সংসদ ভবনের স্টিলের বেড়া। সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা। 

পুলিশ-ভ্যানের মাথায় প্ল্যাকার্ড ও দেশের পতাকা হাতে উঠে পড়েন এক আন্দোলনকারী। এই পরিসস্থিতিতে সাফাইয়ের সুর শোনা গেছে প্রধানমন্ত্রী কে পি ওলির গলায়। তাঁর দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমরা সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে নই, আমরা আইন-শৃঙ্খলা লঙ্ঘন, অহঙ্কার এবং আমাদের দেশের অপমানের বিরুদ্ধে। এক বছর ধরে আমরা সোশাল নেটওয়ার্কগুলিকে রেজিস্ট্রেশন করতে, কর দিতে এবং নেপালের আইনের অধীনে জবাবদিহি করতে বলেছি। তাদের উত্তর ছিল, 'আমরা তোমাদের সংবিধান জানি না।'

প্রতিবেশী রাষ্ট্র নেপালের এই ভয়ঙ্কর পরিস্থিতির জেরে ভারত নেপাল সীমান্তে জারি করা হয়েছে হাইঅ্যালার্ট। পরিস্থিতির অবনতি হওয়ায় নেপালের একাধিক জায়গায় কার্ফু জারি করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Honeytrap : হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget