এক্সপ্লোর

Nepal Protests : বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, পরিস্থিতির প্রভাব কি পড়বে ভারতেও?

 এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব কি ভারতেও পড়বে? কী বলছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা?                        

 

দুর্নীতি, বেকারত্ব নিয়ে, সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুনটা ধিকিধিকি জ্বলছিলই। তারমধ্য়েই, সরকারের সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞার সিদ্ধান্তই ঢেলেছে ঘি। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উত্তাল ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। গণ -আন্দোলনের ক্ষোভ আছড়ে পড়েছে সেখানকার রাজপথে। কাঠমাণ্ডুর মাইতিঘরের রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন কমপক্ষে এক লক্ষ পড়ুয়া।  এর আগে ভারতের প্রতিবেশী দেশ  শ্রীলঙ্কা, বাংলাদেশও বিদ্রোহের আগুনে জ্বলেছিল। এবার নেপাল। বিদ্রোহের আগুনে জ্বলছে কাঠমাণ্ডু, আঁচ পড়েছে পার্শ্ববর্তী  এলাকাগুলিতে। এখন প্রশ্ন,  এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব কি ভারতেও পড়বে? কী বলছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা?                        

২৬টি সোশাল মিডিয়া প্ল্য়াটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞার জেরে উত্তাল হয়ে ওঠে নেপালের রাজধানী কাঠমাণ্ডু! পথে নামে জেন জ়েড। প্রতিবাদের চাপে অবশেষে নিষেধাজ্ঞা তুলেও নিয়েছে সরকার। ANI সূত্রে খবর, ভারত নেপাল সীমান্ত জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। Sashastra Seema Bal (SSB)-এর তরফে জানানো হয়েছে, সীমান্ত জুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে। নজর রাখা হয়েছে পরিস্থিতির উপর।  কিন্তু হঠাৎ করে ওলি-সরকারের বিরুদ্ধে এই যে পথে নেমে বিক্ষোভ, রক্তপাত, প্রাণহানি, এসবের প্রভাব কি পড়বে ভারতেও?    

কী বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা?   

প্রতিবেশী দেশ নেপালের এই পরিস্থিতিতে সতর্ক ভারতও । তার কারণ ভারতে ঢোকার জন্য় কৌশলগতভাবে বিভিন্ন সময় নেপালকে ব্য়বহার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি! বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতার সুযোগ যাতে তারা নিতে না পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে নয়াদিল্লিকে! ব্রিগেডিয়ার প্রণব ঘোষের মতে, 'গত কয়েক বছরের প্রশাসনিক ব্যর্থতা। সেইসঙ্গে সে-দেশে প্রচুর কাজের অভাব, এখন তো সোশাল মিডিয়া থেকেও অনেকের রোজগার হয়।  '                       

ভারতের স্বাধীনতার পর, ১৯৫০ সালে দুই দেশের মধ্যে মৈত্রী চুক্তি হলেও, ভারতের সঙ্গে নেপালের সম্পর্কে বিভিন্ন সময় ওঠা-নামা করেছে। নেপালের সরকার ভারতপন্থী নাকি চিনপন্থী? এই নিয়ে নানা সময় ক্ষোভ-বিক্ষোভ-বিতর্ক তৈরি হয়েছে ।  নানা প্রকল্পে সহযোগিতা করে ও বিপুল ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে নেপালকে কাছে টানার চেষ্টা চালিয়ে গেছে শি জিনপিংয়ের সরকার। ভারতের সঙ্গে নেপালের সীমান্ত দেড় হাজার কিলোমিটারের কিছু বেশি। তাৎপর্যপূর্ণভাবে যেখানে কোনও কাঁটাতার নেই। দুই দেশের মধ্যে যাতায়াত করতে কোনও পাসপোর্ট-ভিসারও প্রয়োজন হয় না। কিন্তু বর্তমানে উত্তাল পরিস্থিতিতে কাঠমাণ্ডুর পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত।  

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
Birati: বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget