এক্সপ্লোর

Nepal Protests Live : নেপালে 'গণবিদ্রোহ', ওলিকে পদত্যাগ করতে বললেন সেনা প্রধান, এবার দেশ ছাড়বেন প্রধানমন্ত্রী?

Nepal Protests Live Updates : শোনা যাচ্ছে, নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন সেনা প্রধান।

কাঠমান্ডু: সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও দুর্নীতি, বেকারত্বের প্রতিবাদে নেপালে আন্দোলন জারি। ছাত্র-যুব বিদ্রোহে ফুঁসছে প্রতিবেশী দেশ। ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা তুলে নিলেও বিক্ষোভ আর প্রশমিত করা যাচ্ছে না। চারিদিক থেকে একটাই স্লোগান, ওলি চোর, দেশ ছোড় ! ইতিমধ্যেই পুলিশের গুলিতে রক্তবন্যা বয়েছে। একের পর এক প্রতিবাদীর প্রাণ গিয়েছে। এই পরিস্থিতিতে ক্ষোভের আগুন এতটাই তীব্র, যা প্রশমিত করাই যাচ্ছে না। সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওলি নাকি এবার দেশ ছাড়তে পারেন। তিনি নাকি চিকিৎসার 'অজুহাতে' দুবাই যাওয়ার তোড়জোড়ও শুরু করেছেন। শোনা গিয়েছে, নেপালের প্রধানমন্ত্রীকে নাকি পদত্যাগ করতে বললেন সেনা প্রধান । তার আগে অবশ্য বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তাও দেন তিনি। কী লিখেছেন তিনি সেখানে? 

ওলির আবেদন, 'গতকাল রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিক্ষোভ এবং পরবর্তী ঘটনাবলী দেখে আমি মর্মাহত। আমরা বিশ্বাস করি যে কোনও ধরনের হিংসা দেশের জন্য হিতকর নয়।  শান্তিপূর্ণভাবে ও সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করাই আমাদের গ্রহণযোগ্য পদ্ধতি। পরিস্থিতি বিশ্লেষণ করে, একটি অর্থপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলছি।  এজন্য আমি আজ সন্ধ্যা ৬ টায় একটি সর্বদলীয় সভাও আহ্বান করেছি। এই কঠিন পরিস্থিতিতে সকল ভাই ও বোনদের শান্ত থাকার জন্য বিনীত অনুরোধ করছি।'                

এদিকে একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে। প্রধানমন্ত্রীর বাসভবনেও হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনও আন্দোলনকারীদের দখলে চলে গিয়েছে। রেহাই পায়নি প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িও। বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক উড়ান।            

নেপালে 'গণবিদ্রোহ'এর জেরে এখনও পর্যন্ত ১০ মন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগীদের মধ্যে রয়েছেন উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, জল সরবরাহমন্ত্রী। নেপালি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই আবহেই চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার তোড়জোড় করছেন প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। মন্ত্রীদের পদত্যাগ না করার নির্দেশ দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে আজ সন্ধে ৬টায় সর্বদলীয় বৈঠকও ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী। পুলিশকে লক্ষ্য করে চলছে ইটবৃষ্টি। এরপর পরিস্থিতি কোনদিকে গড়ায় সেটাই দেখার।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget