এক্সপ্লোর

Joe Dimeo transplant: থ্রিডি প্রিন্টেড কাটিং গাইডসের যাদু, হাত মুখ ফিরে পেলেন অগ্নিদগ্ধ যুবক

Joe Dimeo transplant in New Jersey: জানা গিয়েছে, ঘটনায় ওই ব্যক্তির দেহের ৮০ শতাংশ পুড়ে যায়। শরীরের একাধিক জায়গায় ছিল ক্ষত। ঠোঁট, চোখের পাতা নষ্ট হয়ে যায়। এমনকি চোখেও দেখতে পেতেন না তিনি। চার মাস হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন তিনি।

ওয়াশিংটন: ভয়াবহ দুর্ঘটনায় জখম হয়েছিলেন তিনি। পুড়ে গিয়েছিল দেহের ৮০ শতাংশ। ক্ষতিগ্রস্থ হয় দেহের একাধিক অঙ্গ। টানা আড়াই বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেন যুবক। অঙ্গ প্রতিস্থাপনে ২২ বছরের যুবক ফিরে পেলেন মুখ এবং দুই হাত। থ্রিডি প্রিন্টেড কাটিং গাইডসের মাধ্যমে নয়া জীবন পেলেন তিনি। ঘটনা ২০১৮ সালের জুলাই মাসের। রাতে অফিস করে নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন জয় দিমেয়ো নামে ওই ব্যক্তি। গাড়ি চালাতে চালাতে সেই সময় ঘুমিয়ে পড়েন তিনি। আর তাতে মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়ে গাড়ি। উল্টে যায় গাড়িটি। বিস্ফোরণের জেরে পুড়ে যান ওই ব্য়ক্তি। তাঁকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন স্থানীয়রা। জানা গিয়েছে, ঘটনায় ওই ব্যক্তির দেহের ৮০ শতাংশ পুড়ে যায়। শরীরের একাধিক জায়গায় ছিল ক্ষত। ঠোঁট, চোখের পাতা নষ্ট হয়ে যায়। এমনকি চোখেও দেখতে পেতেন না তিনি। চার মাস হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন তিনি। প্রায় আড়াই মাস কোমায় ছিলেন ওই যুবক। চিকিৎসার পর আপাতত সুস্থ হয়ে জীবন কাটাচ্ছেন জয় নিজের দ্বিতীয় জীবন পেয়ে উচ্ছ্বসিত ওই যুবক। দিমেয়ো বলেন, দ্বিতীয়বার জীবন পেয়েছি। ফের আশার আলো দেখতে পাচ্ছি। প্রত্যেকটা টানেলের শেষেই একটা আলো থাকে। তাই কখনই ভেঙে পড়া উচিত নয়। গত বছর ১২ অগাস্ট প্রথম অস্ত্রোপচার হয়। দ্বিতীয় অস্ত্রোপচার হয় চলতি সপ্তাহে। ৯৬ জনের চিকিৎসকদের দল এই অস্ত্রোপচারে অংশ নেন। এই দলের নেতৃত্বে ছিলেন চিকিৎসক ডা. ইডাউরো রদ্রিগেজ। চিকিৎসক ডা. ইডাউরো রদ্রিগেজের কথায়, এটা আমাদের স্বীকার করতেই হবে যে জয় যথেষ্ট সহযোগিতা করেছেন। চিকিৎসক জানিয়েছেন, মুখটা প্রতিস্থাপন করা হয়েছে। কপাল, কান, নাক, চোখের পাতা, ঠোঁট, থুতনি প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। রদ্রিগেজ বলেন, এটা যথেষ্ট কঠিন একটা অস্ত্রোপচার। মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

সেরা শিরোনাম

CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget