এক্সপ্লোর

করোনা আবহে নয়া আতঙ্ক সোয়াইন ফিভার, টিকাকরণের নির্দেশ প্রশাসনের

ভুটানে মৃত শূকরের দেহে আফ্রিকান সোয়াইন ফিভারের ভাইরাস মেলার পর থেকেই তৎপর জেলা প্রশাসন। দু’দিনের মধ্যে ভূটান সীমান্তের জয়গাঁওতে সমস্ত শূকরের টিকাকরণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে এবার আফ্রিকান সোয়াইন ফিভারের আতঙ্ক। ভুটানে মৃত শূকরের দেহে আফ্রিকান সোয়াইন ফিভারের ভাইরাস মেলার পর থেকেই তৎপর জেলা প্রশাসন। দু’দিনের মধ্যে ভূটান সীমান্তের জয়গাঁওতে সমস্ত শূকরের টিকাকরণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। চলছে সতর্কতামূলক প্রচার।

একে করোনা, তারপর দোসর ব্ল্যাক ফাঙ্গাস। রাজ্য সহ সারা দেশের পরিস্থিত ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। তার সঙ্গে এবার আলিপুরদুয়ারে উদ্বেগ বাড়াল আফ্রিকান সোয়াইন ফিভারের আতঙ্ক। সূত্রের খবর, ২৫ মে, ভুটানে মৃত শূকরের দেহে আফ্রিকান সোয়াইন ফিবারের ভাইরাস মেলে। তারপর থেকেই তৎপর হয়েছে জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দফতর। দু’দিনের মধ্যে ভূটান সীমান্তের জয়গাঁওতে সমস্ত শূকরের টিকাকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

কালচিনির প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের ব্লক আধিকারিক ধ্রুবময় দাস বলেন, ভূটান থেকে আমাদের কাছে মেসেজ এসেছে আফ্রিকান সোয়াইন হচ্ছে। ১০৫-১০৭ ডিগ্রি পর্যন্ত ভয়ঙ্কর জ্বর হতে পারে। সাথে ডাইরিয়া শুরু হলে ২৪-৪৮ ঘণ্টাক মধ্যে মৃত্যু প্রায় নিশ্চিত। তবে মানুষের মধ্যে সংক্রমণের আশঙ্কা নেই। সূত্রের খবর,  শনিবার থেকে জরুরি ভিত্তিতে জেলা প্রাণিসম্পদ উন্নয়ন দফতর ও জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যৌথ ভাবে শুয়োরের খামারগুলিতে ইমিউনিটি বুস্টার টিকাকরণ কর্মসূচি শুরু করা হয়েছে।

জয়গাঁওর একাধিক জায়গায় শূকর পালন করা হয়। এলাকার অনেক মানুষের জীবন-জীবিকা নির্ভর করে এই শূকর পালনের উপরেই। করোনা আবহে নয়া আতঙ্ক। আর এই অবস্থায় ভীত সন্ত্রস্ত তাঁরা। জয়গাঁওর বাসিন্দা চতুর্ভূজ রাই বলেন,  প্রতিবেশী দেশ থেকে সংক্রমণ যাতে এ রাজ্যে ছড়িয়ে না পড়ে, ভুটান সীমান্তে যুদ্ধকালীন তৎপরতায় সতর্কতা নিয়েছে প্রশাসন। শুরু হয়েছে প্রচার। খতিয়ে দেখা হচ্ছে খামারগুলোর পরিস্থিতি। কালচিনির বিডিও প্রশান্ত বর্মন বলেন,   প্রাণীসম্পদ দফতরকে পাশে নিয়ে কাজ করছি, পরিদর্শন করছি। সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে জয়গাঁও থেকে অন্যত্র শূকর বা শূকরের মাংস বিক্রি আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Prashant Kishor : BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
Prashant Kumar: বড় ধাক্কা বিজেপির, লালু-নীতীশের 'নামের' প্রার্থীদের গো হারা হারালেন প্রশান্ত কিশোর
বড় ধাক্কা বিজেপির, লালু-নীতীশের 'নামের' প্রার্থীদের গো হারা হারালেন প্রশান্ত কিশোর
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget