এক্সপ্লোর

New Town Encounter Update: ১৬ হাজার ফ্ল্যাটে ভরসা মাত্র ৩ সিসিটিভি, ঢিলেঢালা নিরাপত্তার অভিযোগ আবাসিকদের

বুধবারের হাড়হিম করা দৃশ্যগুলি এখনও ভুলতে পারছেন না নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের বাসিন্দারা

হিন্দোল দে, প্রকাশ সিনহা, আবির দত্ত, কলকাতা: বুধবারের হাড়হিম করা দৃশ্যগুলি এখনও ভুলতে পারছেন না নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের বাসিন্দারা। কানে বাজছে, কান ফাটানো গুলির শব্দগুলি। সেই সঙ্গে আবাসনের ঢিলেঢালা নিরাপত্তার অভিযোগ তুলেও ক্ষোভ উগড়ে দিচ্ছেন আবাসিকরা।

নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের বাসিন্দা সুব্রত সাহা বলেন, আমরা বারুদের স্তূপের উপর বসে আছি, নিজের ঘরে আমরাই পরবাসী। আরেক বাসিন্দা পিয়ালী বসু বলেন, কালকের ঘটনার পর যথেষ্ট আতঙ্কে রয়েছি। বুধবার STF ও দুই গ্যাংস্টারের গুলির লড়াই সাপুরজির যে আবাসন কেঁপে উঠেছিল, সেখানে মোট ফ্ল্যাট রয়েছে সাড়ে ২২ হাজার। তার মধ্যে বর্তমানে ১৬ হাজার ফ্ল্যাটে প্রায় ৪০ হাজার আবাসিক বসবাস করেন। 

অথচ বাসিন্দাদের অভিযোগ, এরকম বিশাল আবাসনের নিরাপত্তার ভরসা নাকি মাত্র তিনটি সিসি ক্যামেরা। প্রায় ১৬ হাজার ফ্ল্যাটে ৩টি সিসিটিভি, বাসিন্দাদের দাবি বারবার জানিয়েও লাভ হয়নি। তাই এই ধরনের ঘটনা। রীতিমতো আতঙ্কে রয়েছেন তাঁরা। আবাসনের বাসিন্দা হাবিবুর রহমানের কথায়, এত ফ্লাট থাকলেও, ঢোকার সময় মেন গেটে সিসি ক্যামেরা রয়েছে, আর কয়েকটি রয়েছে, কিন্তু সর্বত্র নেই, সুতরাং নজরদারির অভাব রয়েছে। সিসিটিভি নেই, নিরাপত্তা নেই। পরিবার নিয়ে থাকি।

বুধবারের ঘটনার পর এদিন পুলিশের ছয়লাপ ছিল নিউটাউনের আবাসনে। কিন্তু সেখানে ঢোকার মুখে তেমন কোনও নিরাপত্তার কড়াকুড়ি দেখা গেল না। শুধুমাত্র গাড়ির নম্বর নোট করেই ভিতরে ঢুকতে দেওয়া হল। আর কিছুই জিজ্ঞাসা করা হল না। আবাসন জুড়ে সিসিটিভি নেই, শুধু ঢোকার রাস্তাতেই রয়েছে, নিরাপত্তাতেও খামতি রয়েছে, অনিয়ম রয়েছে বলে অভিযোগ।

বাসিন্দাদের অনেকের অভিযোগ, এই ঢিলেঢালা নিরাপত্তার জন্যই নাকি, ভিন রাজ্যের গ্যাংস্টাররা এখানে ঘাঁটি গাড়ার সুযোগ পেয়েছিল। আবাসনের বাসিন্দা সুব্রত সাহা বলেন, সিকিউরিটি খুব ঢিলেঢালা, কোনও বাধা নেই, সিকিউরিটি নিজেরাই মার খায়, কোনও পাওয়ার দেওয়া হয়নি, শুধু বসিয়ে রাখা হয়েছে, ২ গেটে ৩ সিসিটিভি, ১৬ হাজার ফ্ল্যাট, ৪০ হাজার মানুষ কম বেশি বসবাস করে। বার বার দাবি করেছি সিসি ক্যামেরার।

সিকিউরিটি আছে কিন্তু রুল ফলো করে না। অভিযোগ সুখবৃষ্টি আবাসনের বাসিন্দা সানি গোমসের। তিনি বলেন নাম লেখা উচিত, কারা আসছে যাচ্ছে, কিন্তু কেউ দেখে না। অন্য আবাসনে যেটা করা হয়। ছাদের সঙ্গেছাদের কানেকশন, এক ছাদ থেকে অন্য ছাদে যাওয়া যায়, রীতিমতো ভয়ে আছি। সাপুরজির সুখবৃষ্টি আবাসনে তিন ধরনের ফ্ল্যাট আছে। সেই অনুযায়ী বছরে মেইনটেন্যান্স ফি নেওয়া হয়। আবাসিকরা জানিয়েছেন, LIG বিভাগে রয়েছে সিঙ্গল বেডরুমের ফ্ল্যাট - যার বার্ষিক মেইনটেন্যান্স ফি ৬ হাজার টাকা। MIG-র ফ্ল্যাটগুলিতে রয়েছে ২টি করে বেডরুম, মেইনটেন্যান্স ফি বছরে ২১ হাজার টাকা। HIG-তে রয়েছে ৩ বেডরুমের ফ্ল্যাট। মেইনটেন্যান্স ফি ২৮ হাজার টাকা।

আবাসনের বাসিন্দার কথায়, সিকিউরিটি ব্যবস্থা নেই। কয়েকবার সাপুরজিকে বলেছি, কোনও অ্যাকশন নেয়নি, এই ধরনের ঘটনা আবারও হতে পারে, আরও বড় হতে পারে। মেনটেন্যান্স নেয় কোনও কাজ হয় না। সুখবৃষ্টি আবাসনের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে যে অভিযোগ তুলছেন, তাতে সহমত প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ। এখন প্রশ্ন হল, এত বড় ঘটনার পরও কি নিরাপত্তা নিয়ে কিছু ভাববে না আবাসনের দেখভালের দায়িত্বে থাকা সংস্থা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget