এক্সপ্লোর

মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ৩ মার্চ, সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন নির্ভয়া মামলার অপরাধী পবন গুপ্তার

প্রাণভিক্ষার আর্জি খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুকেশ কুমার সিংহ, বিনয় কুমার শর্মা যে আবেদন করেছিল, তা আগেই খারিজ করেছে সুপ্রিম কোর্ট। অক্ষয় কুমার এখনও প্রাণভিক্ষার পিটিশন খারিজ হওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানায়নি।

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডের চার অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ৩ মার্চ, সকাল ৬টায়। তার চারদিন আগে ২৩ বছরের প্যারামেডিকেল ছাত্রীর রাজধানীর রাতের চলন্ত বাসে গণধর্ষণ, হত্যার ঘটনায় দোষীদের একজন, পবন কুমার গুপ্তা সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন জমা দিল। মৃত্যুদণ্ড রদ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আবেদন করেছে পবন। নির্ভয়া মামলার বাকি তিন অপরাধীই ফাঁসির দড়ি থেকে রেহাই পাওয়ার যাবতীয় আইনি সুরাহার রাস্তা প্রয়োগ করেছে। কেউই অবশ্য সফল হয়নি। মুকেশ কুমার সিংহ, বিনয় কুমার শর্মা ও অক্ষয় কুমার-তিন অপরাধীর ক্ষমাভিক্ষার আর্জিই নাকচ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একমাত্র ২৫ বছরের পবনই আইনি রক্ষাকবচ প্রয়োগ করেনি এতদিন। প্রথমে কিউরেটিভ পিটিশন পেশ, তারপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানানো-এই দুটি পথ এখনও খোলা রয়েছে পবনের সামনে। এবার সে-ও সেদিকে পা দিল। প্রাণভিক্ষার আর্জি খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুকেশ কুমার সিংহ, বিনয় কুমার শর্মা যে আবেদন করেছিল, তা আগেই খারিজ করেছে সুপ্রিম কোর্ট। অক্ষয় কুমার এখনও প্রাণভিক্ষার পিটিশন খারিজ হওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানায়নি। দিল্লির এক আদালত গত ১৭ ফেব্রুয়ারি জানিয়ে দেয়, ৩ মার্চ চার অপরাধীরই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটি আদালতের জারি করা তৃতীয় মৃত্যু পরোয়ানা। অপরাধীরা হাতের সামনে খোলা থাকা যাবতীয় আইনি সুরাহা কাজে লাগানোয় আগের দুটি কার্যকর করা সম্ভব হয়নি। এই চারজন, ২০১২-র ১৬ ডিসেম্বর রাতে নির্ভয়াকে চলন্ত বাসে ধর্ষণ করে, তার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার করে। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে মৃত্যু হয় তার। সেদিন চারজনের সঙ্গে ছিল আরও দুজন, যাদের মধ্যে ছিল এক নাবালকও। ঘটনার সময় তার বয়স ছিল ১৮ বছরের কয়েকদিন কম। আইনি সুরাহার সুবাদে তিন বছর সংশোধনাদগারে কাটানোর পর সে ছাড়া পায়। মূল অভিযুক্ত রাম সিংহ কারাগারেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
Petrol Diesel Price Today : LPG র মতো আজ থেকে সস্তা হল পেট্রোল-ডিজেলও ? ১ অগাস্ট ভোরেই প্রকাশিত আজকের দাম
LPG র মতো আজ থেকে সস্তা হল পেট্রোল-ডিজেলও ? ১ অগাস্ট ভোরেই প্রকাশিত আজকের দাম

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget