এক্সপ্লোর

৫ জুলাই বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে কী কী দাবি জানাল কয়েকটি রাজ্য

অর্থমন্ত্রী বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও বাজেট থেকে তাদের প্রত্যাশা জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। সীতারমণ চান, এই বাজেট সাধারণ নাগরিকদের আশা-আকাঙ্খা পূর্ণ করুক।

নয়াদিল্লি: আগামী ৫ জুলাই বাজেট পেশ। তার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এক বৈঠকে কথা বললেন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে। বৈঠকে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা তাঁদের চাহিদা ও পরামর্শ তুলে ধরেন কেন্দ্রের কাছে। সরকারি সূত্রের খবর, অর্থমন্ত্রী বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও বাজেট থেকে তাদের প্রত্যাশা জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। সীতারমণ চান, এই বাজেট সাধারণ নাগরিকদের আশা-আকাঙ্খা পূর্ণ করুক। তাঁরাও এই বাজেটের বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করুক। সূত্রের খবর, দিল্লি সরকারের তরফে দাবি করা হয়, এবারের বাজেটে কেন্দ্রীয় বরাদ্দ থেকে তাদের বরাদ্দ বাড়িয়ে অন্তত ৬ হাজার কোটি টাকা করা হোক। গত ১৮ বছর ধরে দিল্লিকে কেন্দ্রীয় বরাদ্দ থেকে ৩২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গোয়ার অর্থমন্ত্রী প্রমোদ সাওন্ত রাজ্যের খনি ও পর্যটন বিভাগের উন্নতির কথা মাথায় রেখে কেন্দ্রকে বিশেষ প্যাকেজ বরাদ্দ করার অনুরোধ জানান। তাছাড়াও ন্যাশনাল হাইওয়ে থেকে মোপা এয়ারপোর্ট পর্যন্ত এক্সপ্রেসওয়ে তৈরির জন্য জমি অধিগ্রহণের খাতে আলাদা টাকা বরাদ্দ করার অনুরোধ জানান। এ-বিষয়ে একটি টুইটও করেছেন সাওন্ত। অন্যদিকে ছত্তীসগঢ়ের তরফে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে ১২ হাজার টাকা করার কথা বলা হয়েছে। সে-রাজ্যের অর্থমন্ত্রী ভূপেশ বাঘেল জানান,  কৃষকরা ঠিকমতো প্রধানমন্ত্রীর কিষাণ প্রকল্পের টাকা পান না। তাছাড়া বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাঘেল জানান, রাজ্যের সড়ক তৈরির জন্যও বেশি টাকা বরাদ্দ করা প্রয়োজন। সীতারমণ বলেন, বিভিন্ন রাজ্যের জন্য অর্থ বরাদ্দ আগের থেকে অনেক বেশি বেড়েছে। পূর্বের ৮ লাখ ২৯ হাজার ৩৪৪ কোটির থেকে বরাদ্দের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৩৮ হাজার ২৭৪ কোটি। অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রের দায়িত্ব দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে সঠিক দিশা দেখানো, আর রাজ্যের দায়িত্ব তার প্রয়োগ করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, এবার বাজেটে ঘাটতির লক্ষ্যমাত্রা অতিক্রম করা হতে পারে। এবছর অর্থনীতির গতি শ্লথ হওয়ার জন্য কর সংগ্রহ কিছুটা কম হয়েছে। তাছড়া অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু উদ্দীপক পরিকল্পনাও নেওয়া প্রয়োজন।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget