এক্সপ্লোর

বাধা নেই কৃষিপণ্যের আন্তঃরাজ্য বাণিজ্যে, সংশোধিত হচ্ছে কৃষি পণ্য আইন, তৃতীয় কিস্তিতে জানালেন নির্মলা

২৪ মার্চ থেকে লকডাউনের জেরে দেশে আর্থিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, তাই অর্থনীতিকে কিছুটা অক্সিজেন দিতে কেন্দ্রের এই ত্রাণ প্যাকেজ।

নয়াদিল্লি: এক দেশ এক রেশনের পর এবার এক দেশ এক বাজার। কৃষিপণ্যের আন্তঃরাজ্য বাণিজ্যে আর বাধা নেই, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কৃষি পণ্য আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুগ্ধ, মৎস্য, খাদ্য প্রক্রিয়াকরণ সহ ১১টি ক্ষেত্রে ঘোষিত হল বিশেষ ত্রাণ প্যাকেজ। ২০ লক্ষ কোটির প্যাকেজের তৃতীয় দফায় কেন্দ্র নজর দিল কৃষিতে। এ জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, কৃষকরা যাতে তাঁদের পণ্যের আরও বেশি দাম পান তা নিশ্চিত করতে সংশোধিত হবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আইন বা এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট। শস্য, রান্নার তেল, তৈলবীজ, ডাল, পেঁয়াজ ও আলুর ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হচ্ছে। এগ্রিকালচার প্রোডিউস মার্কেট কমিটি-তে যাঁদের কাছে লাইসেন্স রয়েছে, শুধু তাঁদের কাছেই চাষীরা নিজের পণ্য বিক্রি করতে পারেন। এর ফলে সব শস্য সর্বত্র পৌঁছয় না, চাষীরা ঠিকমত দামও পান না। অথচ অন্য আর কোনও ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাই প্রয়োজনীয় আইন আনা হবে, যাতে তাঁরা নিজেদের পছন্দমত বাজারে সঠিক দামে তাঁদের পণ্য বিক্রি করতে পারেন। পাশাপাশি অনলাইন শস্য ব্যবসাতেও উৎসাহ দেওয়া হবে। পাশাপাশি কৃষকরা যাতে সরাসরি স্বচ্ছভাবে প্রসেসর, অ্যাগ্রেগেটর, বড় খুচরো বিক্রেতা ও রফতানিকারীদের সঙ্গে নিজেরাই যোগাযোগ করতে পারেন, সে ব্যাপারেও আইন আনা হবে। এ সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ লক্ষ কোটি টাকার করোনা ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন। দেশের জিডিপি-র প্রায় ১০ শতাংশ এই বিশাল প্যাকেজ সমাজের বিভিন্ন অংশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার জন্য আনা হয়েছে যাতে লকডাউনের জেরে বৃদ্ধি পুরোপুরি স্তব্ধ না হয়ে যায়। এর মধ্যে রয়েছে দরিদ্রদের হাতে মার্চ থেকে ৩ মাস বিনা মূল্যে খাদ্য শস্য ও নগদ অর্থ তুলে দেওয়া ও রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন আর্থিক নীতির মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরও ৫.৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ। ২৪ মার্চ থেকে লকডাউনের জেরে দেশে আর্থিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, তাই অর্থনীতিকে কিছুটা অক্সিজেন দিতে কেন্দ্রের এই ত্রাণ প্যাকেজ।

সেরা শিরোনাম

Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget