এক্সপ্লোর

Nitish Kumar: মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, যাচ্ছেন রাজ্যসভাতেই, কারণ খোলসা করলেন

Nitish Kumar Rajya Sabha Nomination: নীতীশের দাবি, তিনি নিজেই রাজ্যসভায় যেতে আগ্রহী। 

নয়াদিল্লি: সব জল্পনা-কল্পনার অবসান রাজ্যসভাতেই যাচ্ছেন নীতিশ কুমার। নিজেই ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। দীর্ঘ দু'দশকেরও বেশি সময় ধরে বিহারে সরকারের প্রধান থেকেছেন নীতীশ। বিজেপি-র চাপেই তাঁকে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় যেতে হচ্ছে কি না, তা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। তবে নীতীশের দাবি, তিনি নিজেই রাজ্যসভায় যেতে আগ্রহী। (Nitish Kumar Rajya Sabha Nomination)

নীতীশ রাজ্যসভায় যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার নীরবতা ভাঙলেন নীতীশ। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, 'গত দু'দশকেরও বেশি সময় ধরে আমার উপর আস্থা রেখেছেন আপনারা, আমাকে সমর্থন করেছেন। তার জন্যই বিহার এবং আপনাদের সকলের সেবা করতে পেরেছি। আপনাদের আস্থা এবং সমর্থনে ভর করেই আজ বিহার আজ উন্নয়ন এবং সম্মানের নতুন মাইলফলক ছুঁতে সফল হয়েছে। এর জন্য আগেও আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করেছি'। (Nitish Kumar)

নীতীশ আরও লেখেন, 'সংসদীয় রাজনীতিতে পা রাখার শুরু থেকেই ইচ্ছে ছিল, বিহার বিধানসভার দুই কক্ষের পাশাপাশি, সংসদের দুই কক্ষের সদস্যতাও যেন পেতে পারি। তাই এবারের রাজ্যসভা নির্বাচনে সদস্য হতে চাইছি আমি। সততার সঙ্গে আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সঙ্গ

রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলে রাজনৈতিক কেরিয়ারে নতুন মাইলফলক ছোঁবেন নীতীশ। আগে লোকসভার সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন বিহারের, বিহার বিধান পরিষদের সদস্যও ছিলেন। নীতীশের সংযুক্ত জনতা দল সবত্রে খবর, আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। তত দিন পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী পদে আসীন থাকবেন নীতীশ।

দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে বার বার শিবিরবদল করেছেন নীতীশ, যে কারণে তাঁর নামের পাশে 'পল্টুরাম' তকমাও জুড়ে গিয়েছে। বিজেপি তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চাইছে বলে বার বার শোনা গিয়েছে। হালফিলে নীতীশের কিছু আচরণও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই নীতীশকে পদ ছাড়তে বাধ্য করা হল কি না, প্রশ্ন তোলেন বিরোধীরা। যদিও নীতীশ জানালেন, নিজের ইচ্ছেয় রাজ্যসভায় যাচ্ছেন তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget