এক্সপ্লোর

Corona New Variant: ডেল্টার পর করোনার নয়া ভ্যারিয়েন্টের সন্ধান, ফের চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের

সমীক্ষায় দেখা গিয়েছে, B.1.1.28.2 ভ্যারিয়েন্টটি আরও বেশি শক্তিশালী।

নয়াদিল্লি: আলফা, ডেল্টার পর এবার ফের চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। B.1.1.28.2 ধরনের একটি নয়া ভ্যারিয়ান্টের সন্ধান পেয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি। ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরা যাত্রীদের সোয়াব নিয়ে পরীক্ষা করা হয়। আর তাতেই মিলেছে এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ। বিশেষজ্ঞরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউ-এর জন্য দায়ি ডেল্টা ভ্যারিয়েন্টের মতোই এই B.1.1.28.2 ধরনের ভ্যারিয়েন্টটি। তবে নয়া এই ভ্য়ারিয়েন্টটি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

সমীক্ষায় দেখা গিয়েছে, B.1.1.28.2 ভ্যারিয়েন্টটি আরও বেশি শক্তিশালী। এটি হ্যামস্টারের মধ্যে B.1 এর তুলনায় আরও বেশি মাত্রায় নিউমোনিয়া তৈরি করছে। তবে পর্যবেক্ষণ করে এ বিষয়ে আরও গবেষণা চালিয়ে যেতে হবে বলেই উল্লেখ করা হয়েছে সমীক্ষায়। 

সম্প্রতি Indian SARS COV2 Genomic Consortia ও National Centre for Disease Control-এর গবেষকরা জানিয়েছেন, ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মূল কারণ করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট (B.1.617.2)। 

এই দুই প্রতিষ্ঠানের গবেষকরা বলছেন, করোনার প্রথম আলফা ভ্যারিয়েন্টের থেকে আরও মারাত্মক এই ডেল্টা স্ট্রেন। প্রথমে ব্রিটেনের কেন্টে পাওয়া গিয়েছিল করোনার এই আলফা ভ্যারিয়েন্ট। গবেষকদের মতে, আলফা ভ্যারিয়েন্টের থেকে ৫০শতাংশ বেশি সংক্রামক করোনার ডেল্টা স্ট্রেন।

এর আগেই করোনার এই ডেল্টা ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়িয়েছে বিশ্বে। এ প্রসঙ্গে কথা বলেছে ব্রিটেনের পাবলিক হেলথ ইংল্যান্ড (PHE)। দেশের কোভিড ভ্যারিয়েন্ট নিয়ে পর্যবেক্ষণের অভিজ্ঞতা সবার সামনে এনেছেন তাঁরা। সেখানে বলা হয়েছে, প্রাথমিক প্রামাণ্য তথ্যের ভিত্তিতে আলফার থেকে ডেল্টা ভ্যারিয়েন্টকে বেশি ক্ষতিকর মনে হয়েছে। PHE-র মতে, এই ভ্যারিয়েন্টের ফলে রোগীর হাসপাতালে ভর্তির ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তবে এই বিষয়ে নিশ্চিত করে বলতে গেলে আরও গবেষণার প্রয়োজন।

যদিও দেশের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে সরকার। যাতে দেখা গিয়েছে, এই ভ্যারিয়েন্ট ছাড়াও দেশে ১২,২০০ করোনার ভ্যারিয়েন্ট রয়েছে। যা স্বাভাবিকভাবেই ভারতের উদ্বেগের কারণ। 

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে সরকারি গবেষণায় দেখা গিয়েছে, দেশে সব রাজ্যেই রয়েছে কোভিডের এই ভ্যারিয়েন্ট। যদিও দিল্লি, অন্ধ্রপ্রদেশ , গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা, তেলাঙ্গানায় মারাত্মক প্রভাব বিস্তার করেছে এই ভাইরাস। পরিসংখ্যান বলছে, এইসব রাজ্যেই কোভিডের দ্বিতীয় ঢেউ সবথেকে বেশি ক্ষতি করেছে। গবেষণায় বলা হয়েছে, কোভিডের ভ্যাকসিন নেওয়ার পরও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ হতে পারে। তবে আলফা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই ধরনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। 

এখনও পর্যন্ত দেশে ২৯,০০০ কোভিড রোগীর জিনোম সিকোয়েন্সিংয়ের (ডিএনএ-র নিউক্লিওটাইডসের অবস্থান বোঝার পরীক্ষা) মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়েছে। যাতে ৮৯০০টি নমুনায় B.1.617 পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে ১০০০-এরও বেশি ডেল্টা ভ্যারিয়েন্ট। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে সরকারের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget