এক্সপ্লোর

কাশ্মীর প্রশ্নে তৃতীয় পক্ষের মধ্য়স্থতার কোনও জায়গা নেই, ট্রাম্পের প্রস্তাব খারিজ, পাকিস্তানকেও তোপ বিদেশমন্ত্রকের

বৃহস্পতিবারের নির্ধারিত সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মুখপাত্রটি হিংসা ও সন্ত্রাসবাদ মুক্ত আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরির দায়িত্ব পাকিস্তানেরই বলে জানিয়ে দেন।

নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ কাশ্মীর প্রশ্নে মধ্য়স্থতার প্রস্তাবও প্রত্যাখ্যান ভারতের। দাভোসে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের ফের কাশ্মীর ইস্যু উত্থাপন করা নিয়ে মিডিয়ার প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার কাশ্মীর প্রশ্নে তৃতীয় পক্ষের মধ্য়স্থতার কোনও জায়গা নেই বলে জানিয়ে দিয়েছেন। বলেছেন, দ্বিপাক্ষিক বিষয়ে যে কোনও আলোচনা অবশ্যই হওয়া উচিত ভারত, পাকিস্তানের মধ্যে। বৃহস্পতিবারের নির্ধারিত সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মুখপাত্রটি হিংসা ও সন্ত্রাসবাদ মুক্ত আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরির দায়িত্ব পাকিস্তানেরই বলে জানিয়ে দেন। বলেন, ভারত ও পাকিস্তানের মধ্য়ে যদি কোনও দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার প্রয়োজন হয়, তবে তা দুটি দেশের মধ্যে সিমলা চুক্তি ও লাহোর ঘোষণাপত্র মেনেই হওয়া উচিত। কিন্তু হিংসা, সন্ত্রাস, শত্রুতা মুক্ত ইতিবাচক আলোচনার আবহাওয়া তৈরির দায়িত্ব পাকিস্তানের। অতীতেও এধরনের বক্তব্যে প্রতিক্রিয়া দিয়েছি আমরা। কাশ্মীর ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রশ্নে আমাদের অবস্থান খুব পরিষ্কার ও ধারাবাহিক। ফের বলছি, এখানে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার জায়গাই নেই। ট্রাম্প মঙ্গলবার বলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যা যা হচ্ছে, সব গভীর ভাবে নজরে রাখছে আমেরিকা। ফের তিনি কাশ্মীর ইস্যু সমাধানে সাহায্যের প্রস্তাব দেন। এটি তাঁর চার নম্বর সাহায্যের প্রস্তাব। বিদেশমন্ত্রকের মুখপাত্র ফের পাকিস্তানকে নিশানা করেন, বলেন, ওদের দ্বিচারিতা ধরা পড়ে গিয়েছে গোটা বিশ্বের কাছে। পাকিস্তানের কাশ্মীরে বিপজ্জনক পরিস্থিতি তৈরির চেষ্টা ব্যর্থ হয়েছে। রাষ্ট্রপুঞ্জে ভারতের উপ স্থায়ী প্রতিনিধি নাগরাজ নাইডুও আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তোলায় পাকিস্তানকে আক্রমণ করে বলেন, মাছ যেমন জলে থাকে, তেমনই একটি প্রতিনিধিদল ফের ঘৃণাভরা বক্তৃতা দিয়েছে। যখনই এরা বক্তব্য পেশ করে, ঘৃণার বিষ ছড়ায়, পাহাড়সদৃশ মিথ্যা ভাষণ দেয়। ক্রোধ, বিদ্বেষ ছড়ানো হুঙ্কার দেওয়া বন্ধ করার বদলে ওরা মিথ্যা ভাষ্যে ইন্ধন দেয়, আন্তর্জাতিক মহলকে সত্য জানায় বাধা দেয়।

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget