এক্সপ্লোর

Noida Accident: 'ওখানে ডুবুরি ছিল না, আমার ছেলেটা প্রায় ২ ঘণ্টা ধরে বাঁচার জন্য আর্তনাদ করছিল', গুরুতর অভিযোগ নয়ডায় মৃত তরুণের বাবার

Noida Engineer Died: নয়ডায় মৃত তরুণের বাবার অভিযোগ, সেদিন ঘটনাস্থলে কোনও ডুবুরি ছিল না। তাঁর আরও অভিযোগ, জল ঠান্ডা বলে কেউ কুয়োতে নামতে চাননি।

Noida Accident: নয়ডায় ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রায় ৭০ ফুট গভীর, জল ভর্তি কুয়োতে পড়ে মৃত্যু হয়েছে ২৭ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার। তাঁর মৃত্যুর পর একের পর এক অভিযোগ সামনে এসেছে। এবার তাঁর বাবা রাজকুমার মেহতাও এক গুরুতর অভিযোগ করেছেন। রাজকুমারের অভিযোগ, ঘটনার দিন কোনও ডুবুরি ছিল না সেখানে। তিনি এই অভিযোগও করেছেন যে, তাঁর ছেলেকে বাঁচাতে কেউ কুয়োর মধ্যে নামতে চাননি, কারণ কুয়োটি ছিল অত্যন্ত গভীর এবং তার জল ছিল প্রচণ্ড ঠান্ডা। শীতের দিনে ঠান্ডা জলের ওই কুয়োতে নেমে যুবরাজকে বাঁচানোর তাগিদ প্রাথমিক ভাবে কেউ দেখায়নি বলেই অভিযোগ করেছেন মৃত তরুণের বাবা। 

রাজকুমার মেহতা এও জানিয়েছেন, ঘটনার দিন প্রায় ২ ঘণ্টা ধরে গাড়ির ছাদে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তাঁর ছেলে। কোনওমতে নিয়ন্ত্রণ রাখছিলেন তিনি, যাতে গাড়ি ডুবে না যায়। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নিজের উপস্থিতি জানানোর চেষ্টা করছিলেন যুবরাজ। শুধু তাই নয়, বাবাকে ফোন এবং মেসেজ করে ওই তরুণ বারবার বলেছিলেন, 'আমি মরতে চাই না। বাবা আমায় বাঁচাও।' যুবরাজের বাবা আরও অভিযোগ করেছেন, ঘটনার দিন ছেলের ফোন, মেসেজ পেয়ে দ্রুত ওই এলাকায় পৌঁছে যান তিনি। আগেই খবর দিয়েছিলেন পুলিশ ও দমকলকে। তাই তারাও পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে। এসেছিল উদ্ধারকারী দলও। কিন্তু তাদের সঙ্গে কোনও ডুবুরি ছিল না। ফলে যুবরাজ ২ ঘণ্টা ধরে গাড়ির ছাদে দাঁড়িয়ে বেঁচে থাকার জন্য চিৎকার করে সাহায্য চাইলেও লাভ হয়নি কিছুই। আশপাশে অনেক লোকই ছিলেন। কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বেশিরভাগ মানুষ। অনেকে আবার ভিডিও করছিলেন।   

যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে রাস্তার মোড়ে কাজ চলছিল। অথচ সেখানে যে কাজ চলছে তা জানিয়ে কোনও বোর্ড লাগানো ছিল না। এর পাশাপাশি ওই গভীর কুয়ো ঢেকে রাখার ব্যবস্থাও করা হয়নি। স্থানীয় বাসিন্দারাও এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। বারবার বলার পরেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটি ই-কমার্স সংস্থার ডেলিভারি এজেন্ট যুবরাজকে বাঁচানোর জন্য নিজেই কোমরে দড়ি বেঁধে নেমে পড়েছিলেন ওই গভীর কুয়োতে। তবে ঘন কুয়াশার কারণে ইঞ্জিনিয়ার তরুণকে ঠিকভাবে খুঁজে পাননি তিনি। মনিন্দর নামের ওই ডেলিভারি এজেন্ট অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি যুবরাজকে। আর সব মিলিয়ে নয়ডার এই ঘটনায় বারবার উঠে আসছে 'অবহেলার' অভিযোগ। ওই এলাকায় যদি কাজ চলছে এটা জানান দিয়ে একটা বোর্ড থাকত কিংবা কুয়োটা ঢাকা থাকত, তাহলে হয়তো সেদিন প্রাণ হারাতে হতো না যুবরাজকে। দুর্ঘটনার দিন ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা খুব কম থাকায় গাড়ি নিয়ে সোজা কুয়োতে পড়ে যান যুবরাজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget