এক্সপ্লোর

GST Revenue Collection: আমদানিকৃত পণ্য থেকে বিপুল আয়, শুধু নভেম্বরেই জিএসটি-বাবদ ১.৪৬ লক্ষ কোটি ঢুকেছে রাজকোষে

GST Collection: নভেম্বরে আমদানিকৃত পণ্যের উপর বসানো কর  থেকে মোটা টাকা আয় হয়েছে সরকারের।

নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা করবাবদ ফের বিপুল আয় সরকারের। শুধুমাত্র নভেম্বর মাসে জিএসটি-বাবদ রাজকোষে ঢুকেছে ১.৪৬ লক্ষ কোটি টাকা (GST Revenue Collection)।  মোটা টাকা আয় হয়েছে আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে। তাতে জিএসটি-বাবদ আয়ে গত বছর নভেম্বরের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি ঘটেছে। এই নিয়ে পর পর টানা নয় মাস জিএসটি-বাবদ কেন্দ্রের আয় ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকার উপর রইল (GST Collection)। 

মোটা টাকা আয় হয়েছে আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে

তবে বিপুল টাকা রাজকোষে ঢুকলেও, অক্টোবরের চেয়ে নভেম্বরে আয় কিছুটা কমেছে। অক্টোবর মাসে যেখানে ১.৫২ লক্ষ কোটি টাকা ওঠে, নভেম্বর মাসে আয় হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৮৬৭ কোটি টাকা। অর্থাৎ অক্টোবরের চেয়ে ৩.৯ শতাংশ পতন দেখা গিয়েছে নভেম্বর মাসে। তবে অক্টোবর ছিল উৎসবের মাস। মানুষজন বেশি টাকা খরচ করেছেন। যদিও নভেম্বরে আমদানিকৃত পণ্যের উপর বসানো কর  থেকে মোটা টাকা আয় হয়েছে সরকারের।

আরও পড়ুন: India's Unemployment Rate: চিন্তা বাড়াচ্ছে দেশের বেকারত্ব, গত ৩ মাসে সর্বোচ্চ, সামনে এল রিপোর্ট

নভেম্বর মাসে যে ১ লক্ষ ৪৫ হাজার ৮৬৭ কোটি টাকা জিএসটি-বাবদ আয় হয়েছে, তার মধ্যে কেন্দ্রের ভাগ ২৫ হাজার ৬৮১ কোটি টাকা। ৩২ হাজার ৬৫১ কোটি টাকা ভাগ রাজ্যের। আন্তঃরাজ্য বিনিময় থেকে, যার মধ্য়ে রয়েছে আমদানিকৃত পণ্যও, আয় হয়েছে ৭৭ হাজার ১০৩ কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে ৩৮ হাজার ৬৩৫ কোটি টাকা আয় হয়েছে। সেস-বাবদ আয় হয়েছে ১০ হাজার ৪৩৩ কোটি টাকা, যার মধ্যে আমদানিকৃত পণ্য থেকে ৮১৭ কোটি টাকা এসেছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে নভেম্বরের জিএসটি-বাবদ আয়ের হিসেব দিয়েছে। বলা হয়, "গত বছর নভেম্বরের তুলনায় এ বছর নভেম্বরে জিএসটি-বাবদ আয় ১১ শতাংশ বেড়েছে। ২০২১-এর নভেম্বরে জিএসটি থেকে সরকারের আয় হয় ১ লক্ষ ৩১ হাজার ৫২৬ কোটি টাকা। নভেম্বরে আনমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় বেড়েছে ২০ শতাংশ। " 

নভেম্বর মাসে ১ লক্ষ ৪৫ হাজার ৮৬৭ কোটি টাকা আয়

আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে কেন্দ্রের ৩৩ হাজার ৯৯৭ কোটি এবং রাজ্যের ২৮ হাজার ৫৩৮ কোটি টাকার নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। জিএসটি ক্ষতিপূরণ বাবদ নভেম্বরে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে ১৭ হাজার কোটি টাকা দিয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget