এক্সপ্লোর

Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’

Omar Abdullah-Nidhi Razdan Married: বিয়ে করলেন ওমর আবদুল্লা এবং নিধি রাজদান। পারিবারিক অনুষ্ঠানে চারহাত এক হল।

শ্রীনগর: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে চার হাত এক হল তাঁর। শনিবার সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন সকলকে। রসিকতার সুরে নিধি লিখলেন, ‘ইটস ডান ব্রো’। (Omar Abdullah-Nidhi Razdan Married)

শুক্রবার বিবাহ সেরেছেন ওমর এবং নিধি।  ৫৬ বছর বয়সে ফের বিয়ে সারলেন ওমর। নিধির বয়স ৪৯ বছর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিধি লেখেন, ‘ইটস ডান ব্রো’। অন্য দিকে, ওমর স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘গতকাল নতুন যাত্রা শুরু হল’। (Omar Abdullah Marries Nidhi Razdan)

সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তের কিছু ছবি পোস্ট করেছেন ওমর এবং নিধি। একটিতে লাল লেহঙ্গা পরে থাকতে দেখা গিয়েছে নিধিকে। নেভি ব্লু রংয়ের স্যুট পরেছিলেন ওমর। অন্য একটি ছবিতে দেখা যায়, ধূসর ও আইস ব্লু রংয়ের শাড়ি পরেছেন নিধি।  পাশে অফ হোয়াইট নেহরু জ্যাকেট এবং কুর্তা পরে দাঁড়িয়েছিলেন ওমর।

আরও পড়ুন: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

জানা গিয়েছে, শুক্রবার শ্রীনগরে ছোট্ট অনুষ্ঠানে চারহাত এক হয় ওমর এবং নিধির। পরিবারের হাতেগোনা কিছু লোকজনই উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে। ওমরের বাবা তথা ন্য়াশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুখ আবদুল্লা, মা মলি আবদুল্লা নবদম্পতিকে আশীর্বাদ করেন। ওমরের তিন বোনও যোগ দেন বিয়ের অনুষ্ঠানে। নিধির বাবা, প্রবীণ সাংবাদিক এমকে রাজধান এবং মা সরলা রাজদানও পৌঁছন। 

১৯৯৪ব সালে অবসরপ্রাপ্ত সেনাকর্তা রামনাথের মেয়ে পায়েল নাথে সঙ্গে বিয়ে হয় ওমরের। তাঁদের দুই সন্তানও হয়। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ওমর জানান, পায়েল এবং তিনি আলাদা থাকতে শুরু করেছেন। দীর্ঘ সময় ধরে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল তাঁদের। শেষ পর্যন্ত চলতি বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্ট তাঁদের বিবাহবিচ্ছেদে সিলমোহর দেয়। 

আরও পড়ুন: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'

অন্য দিকে, কাশ্মীরি পণ্ডিত পরিবারের মেয়ে নিধির প্রথম স্বামী সাংবাদিক তথা লেখক নীলেশ মিশ্র। ২০০৫ সালে বিয়ে হয়েছিল তাঁদের। বিবাহবিচ্ছেদ হয় ২০০৭ সালে। এবার জীবনের দ্বিতীয় অধ্য়ায়ের সূচনা করলেন ওমর এবং নিধি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
বাংলাদেশে আটক ভারতীয় BSF জওয়ান, ভুল করে ওপারে চলে গিয়েছিলেন ওই জওয়ান?
বাংলাদেশে আটক ভারতীয় BSF জওয়ান, ভুল করে ওপারে চলে গিয়েছিলেন ওই জওয়ান?
Jimmy Tata: TTATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে
TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget