এক্সপ্লোর

নাগরিকত্ব আইন: আজাদী স্লোগান দিলেই দেশদ্রোহিতার মামলা রুজু, হুঁশিয়ারি যোগীর

কানপুরে নাগরিকত্ব আইনের পক্ষে এক জনসভায় যোগী বলেন, বিরোধিতার নামে কেউ যদি আজাদীর স্লোগান দেয় তবে তা পরিষ্কার দেশদ্রোহ। সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

লখনউ: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীদের অনেকেরই মুখে মুখে ফিরছে আজাদী স্লোগান। কিন্তু এবার থেকে এই স্লোগান দিলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হবে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই হুঁশিয়ারি দিয়েছেন। কানপুরে নাগরিকত্ব আইনের পক্ষে এক জনসভায় যোগী বলেন, বিরোধিতার নামে কেউ যদি আজাদীর স্লোগান দেয় তবে তা পরিষ্কার দেশদ্রোহ। সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ভারতের মাটিতে দাঁড়িয়েই ভারতের বিরুদ্ধে চক্রান্তের অধিকার দেওয়া যাবে না। কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বামপন্থীরা মহিলাদের সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করছে বলে যোগী অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, বিরোধীরা প্রতিটি পাড়ায় ধর্না দেওয়ার জন্য মহিলাদের এগিয়ে দিচ্ছে। বাড়ির পুরুষরা ঘরের ভেতর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আর মহিলাদের বসিয়ে দেওয়া হচ্ছে ধর্নায়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে লখনউয়ের ঐতিহাসিক টাওয়ার চকে গত কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ চলছে। এই সভা অবৈধ ঘোষণা করে তিনটি ফৌজদারি মামলা জারি করেছে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে কম্বল লুঠ করা ও খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। পুলিশ অবশ্য দাবি করেছে, আইন মেনেই কম্বল বাজেয়াপ্ত করেছে তারা। গত মাসে উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বার হয়। এতে গোটা রাজ্যে  ২০ জনের প্রাণহানি হয়। বিক্ষোভকারীরা দোষ চাপান পুলিশের ঘাড়ে। পুলিশ আবার বলে, বিক্ষোভকারীরাই গুলি চালিয়েছেন। যোগী সরকার ঘোষণা করে, হিংসার ফলে যে সব সম্পত্তির ক্ষতি হয়েছে, তার দাম বিক্ষোভকারীদের পকেট থেকে উসুল করা হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
Birati: বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget