এক্সপ্লোর

আগেই ধৃত বাদুড়িয়ার জঙ্গি তানিয়া পরভিনের সঙ্গে যোগ, কর্ণাটক থেকে লস্কর সন্ত্রাসবাদী সন্দেহে এনআইএ-র জালে আরও ১

মোবাইল ফোনের সূত্র ধরেই তাকে এনআইএ- কলকাতা শাখা জালে তুলেছে বলে খবর। কর্ণাটকের সিরসি এলাকায় বাড়ি থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয় মুন্না নামে সন্দেহভাজন জঙ্গিকে।

কলকাতা: লস্কর-ই-তৈবা জঙ্গি সন্দেহে কর্ণাটক থেকে এনআইএ-র জালে আরও এক। ৫ দিনের রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়। সূত্রের খবর, ধৃত লস্কর জঙ্গি তানিয়া পরভিনের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত সন্দেহভাজন সৈয়দ ইদ্রিস নবি সাব ওরফে মুন্নার। যোগাযোগ ছিল পাক জঙ্গিদের সঙ্গেও। মোবাইল ফোনের সূত্র ধরেই তাকে এনআইএ- কলকাতা শাখা জালে তুলেছে বলে খবর। কর্ণাটকের সিরসি এলাকায় বাড়ি থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয় মুন্না নামে সন্দেহভাজন জঙ্গিকে। এনআইএ সূত্রে খবর, গত সেপ্টেম্বরে লস্কর জঙ্গি তানিয়া পারভিনকে গ্রেফতারের পর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় প্রচুর মোবাইল ফোন। সেই মোবাইল থেকেই উঠে আসে ইদ্রিস নবি ওরফে মুন্নার নাম! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মাসখানেক আগে মুন্নার ফোন বাজেয়াপ্ত করে পাঠানো হয় ফরেন্সিক টেস্টে। সেই পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পরেই তাকে গ্রেফতার করা হয়। কী তথ্য মিলেছে, মুন্নার মোবাইল ফোনে? এনআইএ সূত্রে দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাকিস্তানে লস্কর নেতাদের সঙ্গে যোগাযোগ রাখত সে। কলকাতায় না এলেও তানিয়া পারভিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করের সঙ্গে সম্পর্কের অভিযোগে গত মার্চে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা তানিয়া পরভিনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। তানিয়া আপাতত জেল হেফাজতে। পরে এই মামলার তদন্তভার নেয় এনআইএ। তানিয়ার জঙ্গি-যোগের তদন্তে সেপ্টেম্বরে বেঙ্গালুরু যায় এনআইএ। দুমাস পর এল সাফল্য।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget