এক্সপ্লোর

গণপিটুনি: যা মনে হয়েছে, বলেছি, তাতেই অটল রয়েছি, প্রকাশ্যে ঘৃণার বহিঃপ্রকাশ উদ্বেগজনক, বললেন নাসিরুদ্দিন

তিনি বলেন, কোনওকালেই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে খুব ঘনিষ্ঠতা, মাখামাখি ছিল না আমার। ফলে এতে আমার জায়গা নষ্ট হয়েছে কি, হয়নি, জানি না, কেননা খুব বেশি, ঘনঘন কাজের অফার এমনিতেই পাই না। যা মনে হয়, বলে দিই, তাতেই অটল থাকি।

নয়াদিল্লি: গণপিটুনি ইস্যুতে নিজের মন্তব্যে অনড় রয়েছেন। সমাজে যেভাবে ‘খোলাখুলি ঘৃণার বহিঃপ্রকাশ’ ঘটছে, তাতে তিনি বিচলিত। জানালেন নাসিরুদ্দিন শাহ। রাজনৈতিক, সামাজিক ইস্যুগুলিতে নিজের মতামতের জন্য চলচ্চিত্র মহলের সঙ্গে তাঁর সম্পর্ক নষ্ট হয়েছে কিনা, ইন্ডিয়া ফিল্ম প্রজেক্ট-এ আলাপচারিতায় ৬৯ বছর বয়সি বলিউড অভিনেতাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনওকালেই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে খুব ঘনিষ্ঠতা, মাখামাখি ছিল না আমার। ফলে এতে আমার জায়গা নষ্ট হয়েছে কি, হয়নি, জানি না, কেননা খুব বেশি, ঘনঘন কাজের অফার এমনিতেই পাই না। যা মনে হয়, বলে দিই, তাতেই অটল থাকি। প্রবীণ অভিনেতা আরও বলেন, প্রচুর গালাগাল করা হয় আমাকে। যাদের এর চেয়ে ভাল কিছু করার নেই, তারা আমায় গালমন্দ করে, কিন্তু তাতে আমার কিছুই আসে যায় না। তবে এমন প্রকাশ্যে ঘৃণার ছড়াছড়ি পীড়াদায়ক, উদ্বেগের ব্যাপার। গত বছর বুলন্দশহরে পুলিশ অফিসারের জনতার হাতে মৃত্যুর ঘটনার পর প্রচণ্ড ক্ষোভে নাসিরুদ্দিন বলেছিলেন, এ দেশে একজন পুলিশকর্মীর হত্যাকে ছাপিয়ে বেশি গুরুত্ব পাচ্ছে একটা গোহত্যা, যা নিয়ে জোর শোরগোল হয়। সম্প্রতি সাংস্কৃতিক দুনিয়ার যে ১৮০ জন নামীদামী মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিক গণপিটুনির ঘটনায় উদ্বেগ জানিয়ে খোলা চিঠি দেওয়ায় ৪৯ জন বুদ্ধিজীবীর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার নিন্দা করেছেন, তাঁদের মধ্যে যেমন আনন্দ পট্টবর্ধন, রোমিলা থাপার, হর্ষ মান্দার ছিলেন, তেমনই ছিলেন নাসিরুদ্দিনও। গত সপ্তাহেই অপর্ণা সেন, আদুর গোপালকৃষ্ণান, রামচন্দ্র গুহ সহ ৩৯ জনের বিরুদ্ধে বিহারের মুজফফরপুরে এফআইআর দায়ের হয়। তাঁরা প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছিলেন ক্রমবর্ধমান গণপিটুনির ইস্যুতে। সেজন্য তাঁদের রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত করা হয়। তবে নানা মহলের সমালোচনা, আপত্তির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত বিহার পুলিশ মামলা বন্ধ করার নির্দেশ দেয়, উল্টে ৪৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ তোলায় অভিযোগকারীর বিরুদ্ধেই বিচারের সিদ্ধান্ত নেয়।

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Smit Machhar : জীবন বাজি রেখে ১৭৪ জন যাত্রীকে বাঁচানোর 'পুরস্কার', স্মিত মচ্ছারের ওপর টাকার বর্ষা, কে দিলেন কত ?
জীবন বাজি রেখে ১৭৪ জন যাত্রীকে বাঁচানোর 'পুরস্কার', স্মিত মচ্ছারের ওপর টাকার বর্ষা, কে দিলেন কত ?
Abhijeet Dipke : 'যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন...', যা বললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
'যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন...', যা বললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget