এক্সপ্লোর

Indian Defence System: 'অপারেশন সিঁদুর', ভারতীয় সামরিক শক্তির ক্ষেত্রে 'মাইলস্টোন', কতটা উন্নত-আধুনিক দেশের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা

Operation Sindoor: ভারতীয় সেনাবাহিনী সক্রিয়, স্বনির্ভর এবং বিশ্ব স্তরে প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতের এই উদীয়মান প্রতিরক্ষা শক্তি। 

Indian Defence System: অপারেশন সিঁদুর সফল হয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই অভিযান সংক্রান্ত অনেক খুঁটিনাটি তথ্যই সেনার তরফে প্রকাশ করা হয়েছে সাধারণ মানুষের জন্য। আর সেখানে বারবার প্রতিফলিত হয়েছে ভারতীয় প্রতিরক্ষা শক্তির তীব্র গতির উত্থান। প্রযুক্তিগত ভাবেও দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন সিস্টেম বর্তমানে যথেষ্ট উন্নত, টেক্কা দিতে পারে বিশ্বের অনেক দেশকেই। সেই প্রসঙ্গেই বিশেষ তথ্য দিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। সোশ্যাল মাধ্যমে তারা জানিয়েছে, দেশীয় ক্ষেপণাস্ত্র আকাশ- এর মতো মিসাইল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) যুক্ত ড্রোন, ইসরো দ্বারা প্রাপ্ত স্যাটেলাইট ভিত্তিক সার্ভিলিয়েন্স এবং বিভিন্ন স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম - এইসবের সাহায্যেই ভারত সীমান্ত অতিক্রম না করেই নির্ভুলভাবে হামলা চালিয়েছে শত্রুপক্ষের আঘাতকে সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি এও জানানো হয়েছে যে ভারতের সশস্ত্র বাহিনী, সরকারি গবেষণা এবং উন্নয়ন ও বেসরকারি উদ্ভাবনের সমন্বয় প্রমাণ করেছে যে ভারতের আর্মি বর্তমানে শুরু প্রতিক্রিয়াশীল নয়। বরং ভারতীয় সেনাবাহিনী সক্রিয়, স্বনির্ভর এবং বিশ্ব স্তরে প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতের এই উদীয়মান প্রতিরক্ষা শক্তি। 

অন্যদিকে আজই নতুন একটি কাউন্টার ড্রোন সিস্টেমের সফল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এর খরচ তুলনায় অনেক কম। নাম 'ভার্গবাস্ত্র'। কম খরচের এই কাউন্টার ড্রোন সিস্টেম নির্মাণ করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড (এসডিএএল)। শত্রুপক্ষের তরফে ড্রোন হামলা হলে, ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে এলেও সেগুলিকে প্রতিহত করার ক্ষমতা রাখে এই 'ভার্গবাস্ত্র'। ভার্গবাস্ত্র নামের এই কাউন্টার ড্রোন সিস্টেমে ব্যবহার করা হয়েছে মাইক্রো রকেট। গোপালপুরের Seaward Firing Range- এ মাইক্রো রকেট যুক্ত এই কাউন্টার ড্রোন সিস্টেমের একাধিক কঠিন পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা হয়েছে। যা লক্ষ্যমাত্রা ছিল, তা পূরণ হয়েছে। নির্ধারিত লক্ষ্য অর্জনে সফল হয়েছে ভার্গবাস্ত্র। রকেট নিক্ষেপের জন্য তিনটি ট্রায়াল সম্পন্ন হয়েছে গোপালপুরে। 

দু'টি ট্রায়ালে একটি করে রকেট নিক্ষেপ করা হয়েছিল। আর একটি ট্রায়ালে দু'টি রকেট নিক্ষেপ করা হয়। এক্ষেত্রে সালভো মোডে মাত্র ২ সেকেন্ডের মধ্যেই পরপর ২টি রকেট নিক্ষেপ করা হয়। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেছে চার-চারটি রকেটই। ২.৫ কিলোমিটার দূরত্ব থেকে আসা ক্ষুদ্র আকৃতির ড্রোন চিহ্নিত করতে পারে এই ভার্গবাস্ত্র।৫০০০ মিটার উচ্চতা সম্পন্ন এলাকায় যেমন ব্যবহার করা যাবে, তেমনই ভার্গবাস্ত্র কাজ করবে সমুদ্রপৃষ্ঠের উপরে যেকোনও জায়গায়। এই সিস্টেমের র‍্যাডার ৬ থেকে ১০ কিলোমিটার দূর থেকেই আকাশপথে আসা কোনও ক্ষুদ্র বিপদের সম্ভাবনাও চিহ্নিত করতে পারে। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget