এক্সপ্লোর

Mamata Banerjee : 'রাজ্য সরকারকে না জানিয়েই বাংলায় প্রতিষ্ঠা দিবস পালন', বিরোধী-বৈঠক শেষে বিজেপিকে একহাত মমতার

Patna Meeting : টার্গেট '২৪। পাটনায় বিরোধী বৈঠকে রাহুল-মমতা। হাজির বাম-সপা-জেডিইউ-ডিএমকে-উদ্ধবপন্থী শিবসেনা-সহ ১৫ দল। সিমলায় দ্বিতীয় বৈঠক।

পাটনা : রাজভবনে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে নিজের আপত্তির কথা আগেই জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন হয় রাজভবনে। সেই ঘটনায় আরও একবার ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাটনায় বিবোধী দলগুলির বৈঠক শেষে তৃণমূলনেত্রী সেই প্রসঙ্গ উত্থাপন করে বললেন, "বিজেপি একনায়কতন্ত্র চালাচ্ছে। বাংলায় প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, রাজ্য সরকারকে না জানিয়েই পালিত হয়েছে। কিছু বললেই সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়।"

একতরফা সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার কোনও সম্মতি নেই। পশ্চিমবঙ্গ দিবস পালন প্রসঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যপালকে চিঠিও লেখেন তিনি। রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নেন রাজ্যপাল। NCC-র অনুষ্ঠানের পাশাপাশি, স্কুল পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে রাজ্যপালকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপপাধ্য়ায় বলেন, 'পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে।' রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়া কেন তা করা হচ্ছে, বলে জানতে চান মুখ্যমন্ত্রী। বিষয়টি সংবিধান সম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁদের ফোনে কথোপকথনের পর, পশ্চিমবঙ্গ দিবস পালন করে রাজ্যপালকে চিঠিও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

এপ্রসঙ্গেই আজ পাটনায় সাংবাদিক বৈঠকে সরব হন মমতা। তিনি বলেন, রাজ্য সরকারকে না জানিয়েই বাংলায় প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।' বিজেপিকে একহাত নিয়ে বলেন, "কিছু বললেই সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়। অর্থনীতি ধ্বংস হচ্ছে, দলিত, মহিলাদের ওপর অত্যাচার, ১০০ দিনের কাজের টাকা বন্ধ, এগুলো নিয়ে কোনও চিন্তা নেই বিজেপির। বিজেপির কালা কানুনের বিরুদ্ধে লড়াই চলবে। বিজেপির চেষ্টা আর কোনও নির্বাচনই হবে না। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করব।"

এই পরিস্থিতিতে ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কি একজোট হতে পারবে বিরোধীরা ? এনিয়ে আজ পাটনায় মেগা বৈঠকে বসে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে এই বৈঠকের অন্যতম হোতা নীতিশ কুমার জানিয়ে দিলেন, ভোটে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে, এই মর্মে আরও একটি বৈঠক শীঘ্রই হবে বলে জানিয়ে দেন জেডিইউ নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
US Tariff on India: ভারতের উপর নতুন করে শুল্কের চাপ আমেরিকার, কোন কোন পণ্যে বড় প্রভাব? বাড়তে পারে এইসবের দাম?
ভারতের উপর নতুন করে শুল্কের চাপ আমেরিকার, কোন কোন পণ্যে বড় প্রভাব? বাড়তে পারে এইসবের দাম?
NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা
প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget