এক্সপ্লোর

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের ভিত ভরসা, সম্মান, বললেন মরিসন

চলতি কোভিড-১৯ অতিমারীর প্রতি ইঙ্গিত করে মরিসন এক বিবৃতিতে বলেছেন, এবারের উদযাপন হয়তো অন্য ধরনের হবে, প্রথামাফিক জনসমাগম অতটা হবে না, তবে দুটি দেশ তাদের শেয়ার করা মূল্যবোধ থেকে শক্তি সংগ্রহ করতে পারে।

মেলবোর্ন: ভারত অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধু। ভারতের ৭৪-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাঠানো বার্তায় বললেন সেদেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন। দুনিয়ার সর্বত্র ভারতীয়দের আস্থা, সম্মান, বন্ধুত্বের বার্তা পাঠিয়ে তিনি বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার গভীর বন্ধুত্ব বাণিজ্য, কূটনীতির আঙিনাকে ছাপিয়ে গিয়েছে। ভরসা, সম্মানের ভিতের ওপর তৈরি হওয়া এই বন্ধুত্বে মিশেছে গভীরতা। গণতন্ত্র, প্রতিরক্ষা সহযোগিতা, সম্প্রদায় ও দোস্তি এগুলি এই সম্পর্কের বৈশিষ্ট্য়। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে অস্ট্রেলিয়া সার্বিকভাবে সামিল, ভারতের জনগণকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাই। চলতি কোভিড-১৯ অতিমারীর প্রতি ইঙ্গিত করে মরিসন এক বিবৃতিতে বলেছেন, এবারের উদযাপন হয়তো অন্য ধরনের হবে, প্রথামাফিক জনসমাগম অতটা হবে না, তবে দুটি দেশ তাদের শেয়ার করা মূল্যবোধ থেকে শক্তি সংগ্রহ করতে পারে। প্রেসিডেন্ট কোবিন্দের অস্ট্রেলিয়া সফরের সময় আমি বলেছিলাম, আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু আমরা একই বিষয়ে বিশ্বাস করি। আমরা আমাদের জাতীয় জীবনে ব্যালট বাক্সের শক্তিতে, আইনের শাসনে, অধিকার রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোয়, আরও এক উন্নত বিশ্ব গড়ায় মুক্ত, স্বাধীন মানুষের দায়িত্বে ভরসা রাখি। আমাদের শেয়ার করা মূল্যবোধ, স্বার্থ ও লক্ষ্যের কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমি এ বছর জুনে দ্বিপাক্ষিক সম্পর্ককে সামগ্রিক কৌশলগত পার্টনারশিপের স্তরে তুলে নিয়ে গিয়েছি। মরিসন আরও বলেছেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চালিত হয় এই অঞ্চল ও বিশ্ব সম্র্লদায়ের একক লক্ষ্যের উদ্দেশে, বোঝাতে চেয়েছেন যে দুটি দেশ যখন স্বাস্থ্য, সমাজ ও অর্থনীতির ওপর কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলা করতে সচেষ্ট, তখন এটা গুরুত্বপূর্ণ। আমরা জানি, আমাদের দুটি দেশের মধ্যে বন্ধনের সেতু হলেন জনগণই। পডুয়া, দক্ষ কর্মী বা যুক্ত হওয়া পরিবার, ভারতীয় ঐতিহ্যের অধিকারী লোকজন এই দেশকে সমৃদ্ধ করেছে। পরিযায়ীদের সবচেয়ে বড় উত্স হল ভারত এবং ওদের উপস্থিতি বিশ্বের বুকে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বহুসংস্কৃতির দেশ হয়ে ওঠার পথে সাহায্য করেছে।

সেরা শিরোনাম

Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget