এক্সপ্লোর

Pakistan Earthquake: পাকিস্তানে ৪৮ ঘণ্টায় ২০ বার ভূকম্প! কাঁপছে করাচি, প্রকৃতির মার না পারমাণবিক অস্ত্র পরীক্ষা?

মালির, লান্দি এবং কায়েদাবাদের মতো এলাকায় অনুভূত হয়েছে, যেগুলি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের কাছাকাছি অবস্থিত, যা প্রশ্ন তুলেছে যে ইসলামাবাদ কি তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে?

নয়া দিল্লি: রবিবার রাত থেকে বারংবার কেঁপে কেঁপে উঠেছে পাকিস্তানের বৃহত্তম শহর করাচি। রবিবার থেকে করাচিতে ২০ বার ভূকম্প হয়। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) অনুসারে, ৪৮ ঘণ্টায় ২০ বার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.১ থেকে ৩.৬ পর্যন্ত।  একসঙ্গে এতবার ভূমিকম্পের কারণে আরও বিপজ্জনক ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। মালির, লান্দি এবং কায়েদাবাদের মতো এলাকায় অনুভূত হয়েছে, যেগুলি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের কাছাকাছি অবস্থিত, যা প্রশ্ন তুলেছে যে ইসলামাবাদ কি তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে?                                      

সংবাদ সংস্থা সূত্রে খবর, পাকিস্তানের মালি এলাকায় সর্বোচ্চ ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মালি সংশোধনাগারের একটি দেওয়াল কম্পনের কারণে ভেঙে পড়ে। বিপর্যয়ের মাঝেই মালি সংশোধনাগার থেকে ২১৬ জন বন্দি পালিয়ে যায় বলে খবর। পাকিস্তানি এক ভূতাত্ত্বিক জানান, তিনি করাচির ভূমিকম্প হওয়ার অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং শুক্রবার ও শনিবার রাতে একটি বড় ভূমিকম্পের সম্ভাবনার কথাও বলেন।                              

আবহাওয়াবিদদের মতে, এই ভূমিকম্পগুলির মূল কারণ হল লান্ধি ফল্ট লাইনের সক্রিয়তা। দীর্ঘদিন ধরে এই ফল্ট লাইনে কোনও বড় ভূমিকম্প হয়নি এবং এখন ধীরে ধীরে সেখান থেকে শক্তি বেরিয়ে আসছে। এর ফলে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। ১ জুন, রবিবার বিকেল ৫:৩৩ মিনিটে ৩.৬ মাত্রার প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এরপর, ২ জুন, সোমবার দিন ও রাত জুড়ে একটানা কম্পন অনুভূত হয়। 

ওয়াকিবহাল মহলের মত, এই ভূমিকম্পগুলির প্রভাব সম্ভবত বেশি অনুভূত হচ্ছে কারণ এগুলি অগভীর এবং শহরের ভবনগুলির কাছাকাছি ঘনীভূত। যদিও এই ভূমিকম্পগুলির কারণে কোনও বড় ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পাকিস্তানের আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে ভূমিকম্পের এই ধারাবাহিকতা আগামী সপ্তাহ ধরে চলতে পারে এবং এই সময়ে আরও ছোট ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান ইউরেশিয়ান এবং ভারতীয় উভয় টেকটোনিক প্লেটকেই ওভারল্যাপ করে। বালুচিস্তান, ফেডারেলি শাসিত উপজাতীয় এলাকা, খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তান প্রদেশগুলি ইরানি মালভূমিতে ইউরেশিয়ান প্লেটের দক্ষিণ প্রান্তে অবস্থিত। সেই কারণেই এমন ভূমিকম্প হতে পারে বলে মত আবহবিদদের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Nitin Gadkari : ''উড়ন্ত বাস...
''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget