এক্সপ্লোর

Pahalgam Attack : 'দিল্লি দখল করে ভারতকে শিক্ষা দেব', অস্ত্র উঁচিয়ে, ফুল ছুড়ে অঙ্গীকার হামাস-জইশের

ভারতের উপর আঘাত হানতে এককাট্টা হচ্ছে দুই কট্টর ইসলামিক জঙ্গি সংগঠন। একেবারে দিল্লি দখলের নীল-নকশা আঁকছে তারা।   

কলকাতা : পহেলগাঁও হামলার প্রত্য়াঘাতের অপেক্ষায় দিন গুনছে ভারত। এই আবহে সোমবার প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আর এদিনই এবিপি আনন্দের হাতে এল এমন চাঞ্চল্যকর ভিডিওয়, যা দেখে গা-শিউরে উঠবে। ভারতের উপর আঘাত হানতে এককাট্টা হচ্ছে দুই কট্টর ইসলামিক জঙ্গি সংগঠন। একেবারে দিল্লি দখলের নীল-নকশা আঁকছে তারা।   

২২ এপ্রিল রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ! পহেলগাঁওয়ের বৈসরনে বেছে বেছে হিন্দু পর্যটকদের নিধন করা হয়েছে! এই হামলার ছক  কষা হয়েছিল গেছিল আজ থেকে ৩ মাস আগে ৫ ফেব্রুয়ারি। এমনটাই প্রমাণ উঠে আসছে সাম্প্রতিক তদন্তে। গত ৫ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে জইশ কমান্ডার তালহা সইফ ও লস্কর জঙ্গি মাসুদ ইলিয়াসের সঙ্গে দেখা গিয়েছিল হামাস নেতাকে।  এই বৈঠকেই কি কাশ্মীরকে রক্তাক্ত করার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল? এমন সন্দেহই জোরদার হচ্ছে। সেই বৈঠকেই ভারতের বুকে এতবড় আঘাত হানার ছক  প্রস্তুত হয়ে যায়। আর সন্দেহ করা হচ্ছে, প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের সাহায্য় নিয়েছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ।  

তাহলে কি এই প্রথম কি ভারত বিরোধিতায় সরাসরি হাত লাগাল ইজরায়েলকে বারবার রক্তাক্ত করা হামাস? হামাস ও লস্করের বৈঠকের একটি এক্সক্লুসিভ ভিডিও এবিপি আনন্দর হাতে আসার পর এই প্রশ্নগুলিই জোরাল হচ্ছে! গোয়েন্দা সূত্রে দাবি, ইজরায়েল ও ভারত বিরোধী শক্তিগুলিকে সংগঠিত করা এবং নিজেদের মধ্যে যোগসূত্র তৈরি করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য়। ছবিতে দেখা যাচ্ছে, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদর দফতরে ঢুকছে হামাসের কমান্ডার খালিদ কাইয়ুমির গাড়ি।  সামনে ও পিছনে ঘোড়ায় করে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাঁকে এসকর্ট করছেন জইশের জঙ্গিরা। দু'পাশ থেকে ফুল ছুড়ে হামাসের কমান্ডারকে স্বাগত জানাচ্ছে জঙ্গিরা।  আশেপাশে, সামনে পিছনে থাকা সকলের হাতেই অস্ত্র রয়েছে। আর তারমধ্যেই রয়েছে উর্দিধারী পাকিস্তানের পুলিশও! একের পর এক জঙ্গিনেতার গাড়ি সেদিন ঢুকেছিল জইশের সম্মেলনে। সেখানেই দেখা যায় লস্কর-ই-তৈবার কমান্ডার আবু মুসাকে। তার মুখেই শোনা যাচ্ছে, হামাস ও লস্কর জঙ্গিদের এক হয়ে ভারতের ওপর হামলা চালানোর ষড়যন্ত্রের কথা!  আবু মুসাকে বলতে শোনা যায়, 'গাজার মুজাহিদ, কাশ্মীরের মুজাহিদরা এক হয়ে গেছে...ওই দিন দূরে নয়, যখন কাশ্মীরের মুজাহিদরা গাজার মুজাহিদদের নিয়ে ভারতকে শিক্ষা দেবে। দিল্লি দখল করে নেবে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে।' 

পহেলগাঁওকাণ্ডের পর NIA-সহ ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলোর অনুমান হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ মিলিতভাবে হামলা চালায়।

 

 

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি-রই একাংশ, প্রেসার ফেস করতে হবে’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি-রই একাংশ, প্রেসার ফেস করতে হবে’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget