এক্সপ্লোর

Pahalgam Attack: পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের সাহায্য, পুলিশের জালে মহম্মদ কাটারি

Jammu And Kashmir Police: গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে মিনি সুইৎজারল্যান্ড নামে পরিচিত বৈসারন উপত্যকায় নারকীয় হত্যালীলা চালায় জঙ্গিরা।

Pahalgam Attack: পহেলগাঁও হামলার মূল চক্রীদের আগেই খতম করেছে নিরাপত্তাবাহিনী। এবার জম্মু ও কাশ্মীর পুলিশ গ্রেফতার করেছে সেই ব্যক্তিকে যিনি ওই জঙ্গিদের সাহায্য করেছিলেন। পহেলগাঁও হামলার আগে ওই জঙ্গিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে, গা-ঢাকা দেওয়া, অন্যান্য যাবতীয় সাহায্য করেছিলেন এই ব্যক্তি, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে মিনি সুইৎজারল্যান্ড নামে পরিচিত বৈসারন উপত্যকায় নারকীয় হত্যালীলা চালায় জঙ্গিরা। স্থানীয় এক টাট্টু ঘোড়ার চালক-সহ মোট ২৬ জনের মৃত্যু হয়। এই তালিকায় ছিলে নিরীহ পর্যটকরা। পুরুষ পর্যটকদের মধ্যে বিশেষ করে হিন্দুদের বেছে বেছে নিশানা করে জঙ্গিরা। 

এই জঙ্গিদের সাহায্যকারী হিসেবে জম্মু ও কাশ্মীর পুলিশ যাঁকে গ্রেফতার করেছে তাঁর নাম মহম্মদ কাটারি। তাঁকে আদালতে পেশ করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, পহেলগাঁও হামলার পর এবছর জুলাইতে অপারেশন মহাদেব করেছিল সেনা। সেখানেই খতম করা হয়েছিল বৈসারন উপত্যকার ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ২ জঙ্গিকে। তাদের থেকে পাওয়া অস্ত্রশস্ত্র এবং অন্যান্য জিনিস্পত্রের ফরেন্সিক পর্যবেক্ষণের পর মহম্মদ কাটারিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। অপারেশন মহাদেবের পর ফের একবার পহেলগাঁও হামলার পাল্টা জবাব দেওয়ার ব্যাপারে বড়সড় সাফল্য পেল উপত্যকার নিরাপত্তাবাহিনী। 

পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় জঙ্গি হামলার দায়ে শিকার করেছিল লস্কর-ই-তৈবার শাখা সংগঠন টিআরএফ। বৈসারনের জঙ্গি হামলার পাল্টা জবাবে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই তালিকায় ছিল হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ - এর মতো জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার। মাসুদ আজহারের এক ভাই যে কান্দাহার বিমান অপহরণে যুক্ত ছিল, খতম হয় সেও। মাসুদের পরিবারের বেশ কয়েকজন সদস্যেরও মৃত্যু হয় বলে খবর। 

পহেলগাঁও হামলার তিন মাস্টারমাইন্ড সুলেমান, আফগানি এবং জিবরানকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। ভারতীয় সেনার অপারেশন মহাদেবে নিকেষ করা হয়েছে এই তিন জঙ্গিকে। এই জঙ্গিরা যাতে কোনওভাবেই পাকিস্তানে ফিরে যেতে না পারে, সেটাই প্রাথমিক লক্ষ্য ছিল নিরাপত্তাবাহিনীর। আর সেই ব্যবস্থা করতে গিয়েই ৮ কিলোমিটার লম্বা একটি সুড়ঙ্গের হদিশ পায় সেনা। পাকিস্তানে পালিয়ে যাওয়ার জন্য এটা ছিল আদর্শ পথ। তাই যেনতেনপ্রকারেণ এই পথ বন্ধ করার জন্য মরিয়া হয়েছিল নিরাপত্তাবাহিনী। অনুপ্রবেশের জন্যও সম্ভবত এই গুপ্ত সুড়ঙ্গেরই ব্যবহার করেছিল জঙ্গিরা। তাই এই গুপ্তপথের হদিশ পাওয়ার পর আর সময় নষ্ট করেনি সেনাবাহিনী। এই সুড়ঙ্গ খুঁড়ে ফেলা হয়। তার ফলেই প্লাবিত হয় এই গোপন রাস্তা। আর পাকিস্তানে পালিয়ে যেতে পারেনি জঙ্গিরা। গা-ঢাকা দিতে হয় এদেশেরই ভূখণ্ডে। কিন্তু শেষ পর্যন্ত তাদের খতম করতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget