এক্সপ্লোর

Pahalgam Incident: পহেলগাঁওকাণ্ডে লস্কর জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ, জম্মু-কাশ্মীর থেকে ২ জনকে গ্রেফতার করল NIA

Pahalgam Incident: পহেলগাঁওকাণ্ডে লস্কর জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে, জম্মু কাশ্মীরের ২ বাসিন্দাকে গ্রেফতার করল NIA.

আবির দত্ত : পহেলগাঁওকাণ্ডে NIA-এর হাতে গ্রেফতার ২ জন। হামলাকারীদের আশ্রয় দিয়েছিল ধৃত ২ জন, খবর NIA সূত্রে। 'কাশ্মীরের হিলপার্ক এলাকায় ৩ হামলাকারীকে আশ্রয় দিয়েছিল ধৃত ২ জন', দাবি NIA-এর। ধৃতরা পাক নাগরিক ও লস্কর-ই-তৈবার সদস্য, দাবি NIA-এর। 

পহেলগাঁওকাণ্ডে লস্কর জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে, জম্মু কাশ্মীরের ২ বাসিন্দাকে গ্রেফতার করল NIA. সূত্রের খবর, পহেলগাঁওয়ের হিলপার্ক এলাকায় ৩ জঙ্গিকে আশ্রয় দিয়েছিল ধৃত পারভেজ আহমেদ জোথার এবং বশির আহমেদ জোথার। পারভেজ পহেলগাঁওয়ের বাটকোট এবং বশির হিল পার্কের বাসিন্দা। NIA সূত্রে দাবি, ধৃতরা জানিয়েছে, পহেলগাঁওয়ের। হামলাকারীরা পাক নাগরিক এবং লস্কর-ই-তৈবার সদস্য। NIA সূত্রে দাবি, হামলার আগে জেনেশুনেই ৩ জঙ্গিকে থাকার জায়গা, খাবার এবং লজিস্টিক সহায়তা দিয়েছিল এই ২ জন। বৈসরন ভ্যালিতে গণহত্যার পর, জঙ্গিরা কোথায় গা ঢাকা দিয়েছে, তা জানার চেষ্টা চলছে। 

২২ এপ্রিল, ২০২৫। ভারতের ইতিহাসে নিঃসন্দেহে কালো দিন হয়ে থেকে যাবে। কারণ ওই দিনই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। নিহত হয়েছেন ২৬ জন নিরীহ সাধারণ মানুষ। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক। আর একজন স্থানীয় যুবক, পেশায় টাট্টু ঘোড়ার চালক। পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। আর পর্যটকদের ক্ষেত্রে জঙ্গিরা ধর্মীয় পরিচয় জেনে, বেছে বেছে হিন্দু পুরুষদের টার্গেট করেছিল। গুলি করে খুন করা হয় তাঁদের। স্ত্রী'র সামনে স্বামী, মেয়ের সামনে বাবা খুন হয়েছেন জঙ্গিদের হাতে। মহিলাদেরকে ছেড়ে দিয়েছিল জঙ্গিরা। বলেছিল 'দেশে ফিরে প্রধানমন্ত্রী মোদিকে বলো।' এই জঙ্গি হামলার দায় শিকার করেছিল লস্কর-ই-তৈবার শাখা সংগঠন টিআরএফ, দ্য রেজিসট্যান্স ফ্রন্ট। 

হিন্দু মহিলাদের সিঁথির সিঁদুর এক লহমায় মুছে দিয়েছিল ২২ এপ্রিলের জঙ্গি হামলা। বদলা নিয়েছে ভারত। ৭ মে গভীর রাতে 'অপারেশন সিঁদুর' অভিযানের মাধ্যমে হয়েছে কড়া প্রত্যাঘাত। মহিলাদের সিঁদুরের সম্মানার্থেই ভারতের অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। ২৫ মিনিটের নিখুঁত অপারেশনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। সেই তালিকায় ছিল হিজবুল, লস্কর, জইশের হেডকোয়ার্টার, লঞ্চপ্যাড। খতম হয়েছে বেশ কিছু কুখ্যাত জঙ্গি। তার মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাই এবং কান্দার বিমান অপহরণের অন্যতম মাথা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget