এক্সপ্লোর

ফের রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর প্রসঙ্গ তুলতে ব্যর্থ পাকিস্তান, অভ্যন্তরীণ বিষয়, বলল সদস্য রাষ্ট্ররা

সদস্য রাষ্ট্রগুলি জানায়, কাশ্মীর একেবারেই ঘরোয়া বিষয়, ভারত-পাক দু’দেশকে তা মেটাতে হবে। ফলে পাশ হতে পারেনি প্রস্তাবটি।

নয়াদিল্লি: রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর প্রসঙ্গ তোলার চেষ্টা করেও ব্যর্থ হল পাকিস্তান। ইসলামাবাদের পুরনো বন্ধু চিনই একা তাদের পাশে দাঁড়ায়, নিরাপত্তা পরিষদের বাকি সব সদস্য দেশ জানিয়ে দেয়, কাশ্মীর ভারত-পাক অভ্যন্তরীণ ইস্যু। দিল্লি বলেছে, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরও অনেক কিছু করতে হবে ইসলামাবাদকে। গতকাল রাষ্ট্রসঙ্ঘে চিন নতুন করে কাশ্মীর প্রসঙ্গ তোলার চেষ্টা করে। নিরাপত্তা পরিষদের কনসাল্টেশনস রুমে আলোচনার সময় অন্যান্য বিষয়ের সঙ্গে কাশ্মীরও তোলার সওয়াল করে বেজিং। কিন্তু বাকি সদস্য রাষ্ট্রগুলি জানায়, কাশ্মীর একেবারেই ঘরোয়া বিষয়, ভারত-পাক দু’দেশকে তা মেটাতে হবে। ফলে পাশ হতে পারেনি প্রস্তাবটি। চিন-পাকিস্তানের চেষ্টায় আপত্তি জানিয়ে রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন বলেন, কাশ্মীরের অবস্থা শোচনীয় বলে দাবি করে পাকিস্তানের প্রতিনিধিরা যে চিত্রটি সামনে আনার চেষ্টা করেন, তা নিরাপত্তা পরিষদ সত্যি বলে মেনে নেয়নি বলে তিনি খুশি। পাকিস্তানের চেষ্টাকে তাদের পাগলামি বলে দেখা হয়েছে, বহু বন্ধু রাষ্ট্র বলেছে, দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমেই পাকিস্তানকে ভারতের সঙ্গে তাদের সমস্যা মেটাতে হবে। তাঁর কথায়, পাকিস্তান বরাবরই এভাবে লোকের নজর অন্যদিকে ঘোরাতে মিথ্যে কথার জাল বোনে। আজ যে স্পষ্ট সিগন্যাল দেওয়া হল, আশা করি, এরপর তাতে নজর দেবে তারা, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে কঠিন কাজ তাদের সামনে পড়ে, সে ব্যাপারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। চিন অবশ্য বলেছে, তাদের অবস্থান পরিষ্কার, তারা কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে ভারত-পাক সমস্যা সমাধানে জোর দিয়েছে তারা। অগস্টে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এ নিয়ে তৃতীয়বার কাশ্মীর পরিস্থিতি রাষ্ট্রসঙ্ঘে তোলার চেষ্টা করল বেজিং। লাদাখকে যেভাবে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে তাতে তাদের ঘোরতর আপত্তি। বেশ কিচুদিন ধরে চিন লাদাখের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে আসছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum: নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক
নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক
Pakistan-Afganisthan Conflict: আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, পিএসএল বয়কটের পথে হাঁটবেন স্মিথ, ম্য়াক্সওয়েলরা?
আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, পিএসএল বয়কটের পথে হাঁটবেন স্মিথ, ম্য়াক্সওয়েলরা?
News Live: ৪ মন্ত্রী-সহ ৭৪ জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল, তারুণ্যে জোর দিয়ে নতুন মুখ ১৪১
৪ মন্ত্রী-সহ ৭৪ জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল, তারুণ্যে জোর দিয়ে নতুন মুখ ১৪১
Afghanistan : 'পাক-হানা'য় দাউদাউ করে জ্বলল হাসপাতাল, জ্যান্ত পুড়ে ছাই ৪০০ রোগী, ভারতকে বিশেষ বার্তা ক্রিকেটারের
'পাক-হানা'য় দাউদাউ করে জ্বলল হাসপাতাল, জ্যান্ত পুড়ে ছাই ৪০০ রোগী, ভারতকে বিশেষ বার্তা ক্রিকেটারের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget