এক্সপ্লোর

Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব

Pakistan Cargo Plane Missing: মঙ্গলবার রাত ৯টা বেজে ২১ মিনিটে পাকিস্তানের করাচি থেকে আকাশে উড়েছিল বোয়িং ৭৩৭ বিমানটি। করাচি থেকে সংযুক্তি আরব আমিরশাহির শারজা যাচ্ছিল।

নয়াদিল্লি: যাত্রী নিয়ে সাগরে নিখোঁজ বোয়িং বিমান। কার্গো বিমানটিতে পাঁচ জন সওয়ার ছিলেন। আকাশে ওড়ার কিছু ক্ষণ পরই বিমানটি গায়েব হয়ে যায়। বিমানটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। (Boeing 737 Plane Missing)

মঙ্গলবার রাত ৯টা বেজে ২১ মিনিটে পাকিস্তানের করাচি থেকে আকাশে উড়েছিল বোয়িং ৭৩৭ বিমানটি। করাচি থেকে সংযুক্তি আরব আমিরশাহির শারজা যাচ্ছিল। বিমানটির নেভিগেশন সিস্টেমে সমস্যা দেখা দেয় বলে জানা গিয়েছে। (Pakistan Cargo Plane Missing)

আরও পড়ুন: ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?

বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল K2 Airways. করাচির একটি বেসরকারি প্রাইভেট কার্গো বিমান। সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ২০১৮ সালে সেটির প্রতিষ্ঠা হয়।  বিমানে সওয়ার পাঁচজনকে শনাক্ত করা গিয়েছে। পাকিস্তান বেসমরিক বিমান পরিবহণ সংস্থার সঙ্গে সম্পূর্ণ ভাবে সহযোগিতা করছে K2 Airways. 

Flightdaradar24-এর তথ্য় বলছে, আকাশে ওড়ার সময় হঠাৎই টলমল করে ওঠে বিমানটি। এরপর তীব্র গতিতে অধোমুখে নামতে শুরু করে। পাকিস্তানের নৌবাহিনী, বায়ুসেনাও উদ্ধারকার্যে নেমেছে।  সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটিকে গাইড করার চেষ্টা করে। কিন্তু মাত্র তিন মিনিটের মধ্যে রেডার সিস্টেমে দেখা যায়, তীব্র গতিতে অধোমুখে ধাবিত হচ্ছে বিমানটি। এর পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩

এক মিনিটেরও কম সময়ে বিমানটি ৫০০০ ফুট নীচে নেমে যায় বলে জানিয়েছে Flightdaradar24. ৩০ সেকেন্ডের মাথায় আরও ৬০০০ ফুট উঁচুতে উঠলেও, এর পর সটান ৩৬,৫৫০ ফুট নীচে নেমে যায় বিমানটি। শেষ যে তথ্য হাতে পাওয়া গিয়েছে, তাতে সাগরের জলস্তর থেকে বিমানটির উচ্চতা ছিল ১১০০ ফুট। সেই সময় উল্লম্ব অবতরণের হার ছিল মিনিটে -২২৪০০ ফুট, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার। একেবারে খাড়া ভাবে, অস্বাভাবিক গতিতে অধোমুখে ধাবিত হয়। 

যে বিমানটি নিখোঁজ হয়ে গিয়েছে, সেটি বোয়িংয়ের ৭২৭-৪০০ বিমান, ৭৩৭ MAX-এর চেয়ে দু'দশক পুরনো। সেটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সম্প্রতি। CFM International-এর ইঞ্জিন ব্যবহার করে বিমানটি। ৭২৭-৪০০ বিমান প্রথমে যাত্রীবিমান হিসেবে ১৯৯৯ সালে রাশিয়ার Aeroflot-কে দেওয়া হয়। ২০১২ সালে সেটিকে  রূপান্তরিত করা হয় কার্গো বিমানে। K2 Airways-এর একমাত্র বিমান ছিল নিখোঁজ হয়ে যাওয়া বিমানটি। ২০২৪ সালে সেটি তাদের হাতে ওঠে। ২৮ জুনের পর গতকালই আকাশে উড়েছিল বিমানটি।

শেষ বার, পাকিস্তানে বড় বিমান দুর্ঘটনা ঘটে ২০২০ সালে। সেবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান করাচি বিমানবন্দরে নামার সময় ভেঙে পড়ে বিমানটি। ৯৯ জন যাত্রীর মধ্যে মাত্র দু’জন প্রাণে বেঁচেছিলেন সেবার।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Advertisement

ভিডিও

Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget