এক্সপ্লোর

Pakistan Vs Afghanistan : এবার সরাসরি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধঘোষণা পাকিস্তানের ! কাবুল, কান্দাহারে এয়ারস্ট্রাইক

কাবুল, কান্দাহার, পাকতিয়া প্রদেশে পাকিস্তানের এয়ারস্ট্রাইক। রাতভর বিস্ফোরণের শব্দ। পাল্টা জবাব তালিবান প্রশাসনের।

নয়া দিল্লি : হানা , পাল্টা হানা। সারা রাত সীমান্তে গুলি,গোলাবর্ষণ। তুমুল সংঘাত চলছে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের তালিবান প্রশাসনের দাবি, সীমান্তে সংঘর্ষে কমপক্ষে ৫৫ জন পাকিস্তানি সেনাকে মারা হয়েছে।   এদিকে, আফগানিস্তানের হামলার পরই পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। একেবারে আফগানিস্তানের রাজধানী কাবুলে এয়ারস্ট্রাইক করেছে পাকিস্তান। কাবুলে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে খবর।                      

পাকিস্তানের কী দাবি ?                  

আফগানিস্তানের সরকারি মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার কাবুল ও আফগানিস্তানের ২টি জায়গায় বিমান হামলা চালানো হয়েছে। আফগানিস্তান সীমান্তের এপার থেকে পাকিস্তানে হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই এই হামলা চালানো হয়। অন্য়দিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন,'অপারেশন গাজাব লিল হকে' ১৩৩জন আফগান তালিবান নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০০-র বেশি। কার্যত এবার যুদ্ধের ঘোষণা করে দিল পাকিস্তান। কাবুল, কান্দাহারে হামলা পরপর চলেছে হামলা। দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ সমাজমাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন, 'যে কোনও আগ্রাসী বাসনাকে ধ্বংস করতে সক্ষম আমাদের সামরিক বাহিনী।' পাকিস্তানের দাবি, পাক-আফগান সীমান্ত বরাবর আফগানিস্তানের আগ্রাসী আচরণের মোকাবিলা করতেই এই পদক্ষেপ।                  

আফগানিস্তানের কী কী ক্ষয়ক্ষতি ?                               

শুক্রবার সকালে পাকিস্তান বিমান বাহিনী কাবুল, কান্দাহার এবং পাকতিয়ায় তালেবান সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ১৩৩ জন আফগান তালিবান সেনা মারা গিয়েছে এবং ২০০ জনেরও বেশি আহত। পাকিস্তানের দাবি, ২৭টি আফগান পোস্ট ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের দাবি অনুসারে, আফগানিস্তানের অস্ত্রের ঘাঁটি, সেনা ছাউনি, ৮০টিরও বেশি ট্যাঙ্ক, আর্টিলারি বন্দুক ধ্বংস করা হয়েছে। তাদের আক্রমণ তালিবানদের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পাকিস্তানের। 

আফগানিস্তানের কী দাবি?                            

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, পাকিস্তানে আফগানিস্তানের হামলায় আটজন আফগান সেনা মারা গিয়েছে।  ১৩ জন আহত হয়েছে। তাছাড়া, কাবুল, কান্দাহার এবং পাকতিকার সামরিক ঘাঁটিতে বিমান হামলায় কোনও আফগান বেসামরিক নাগরিক বা সেনা নিহত হয়নি।

 

 

সেরা শিরোনাম

Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget